৩৪ নর্থব্রক হলরোড সুত্রাপুর ঢাকা ০৩:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

পিএসসির সিদ্ধান্তের বিরুদ্ধে সরকার ও রাজনীতি বিভাগের শিক্ষার্থীদের মানববন্ধন 

জনসংযোগ ডেস্ক
  • সময়: ০৩:১৫:০৮ অপরাহ্ন, রবিবার, ১০ অগাস্ট ২০২৫
  • / ৮২
পিএসসির সিদ্ধান্তের বিরুদ্ধে সরকার ও রাজনীতি বিভাগের শিক্ষার্থীদের মানববন্ধন 

আমির ফয়সাল ,জাবি প্রতিনিধি 

বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) বিসিএস শিক্ষা ক্যাডারের অন্তর্ভুক্ত রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে অন্য কোনো বিভাগকে অন্তর্ভুক্তির উদ্যোগের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সরকার ও রাজনীতি বিভাগের শিক্ষার্থীরা।

রোববার (১০ আগস্ট) দুপুর ১২.০০ টায় বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের সামনে থেকে শহীদ মিনার পর্যন্ত সংক্ষিপ্ত মিছিল শেষে শহীদ মিনারের পাদদেশে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ সমাবেশে রাষ্ট্রবিজ্ঞান বিষয় থেকে স্বতন্ত্রভাবে ক্যাডার বহাল রাখার দাবি জানানো হয়।সরকার ও রাজনীতি বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী সুমন আলীর সঞ্চালনায় শিক্ষার্থীরা তাঁদের বক্তব্য রাখেন।

বক্তব্যে একই বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী মেহেদী হাসান বলেন, আমরা কয়েকটি জায়গা থেকে পিএসসির এই সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছি। প্রথমত, এই সিদ্ধান্ত যদি কার্যকর হয় তাহলে আমাদের সাবজেক্টের স্বকীয়তা নষ্ট হবে। দ্বিতীয়ত, রাষ্ট্রবিজ্ঞানেও অর্থনীতি, দর্শন, ইতিহাস ইত্যাদি বিষয়ের কোর্স পড়ানো হয়। সেক্ষেত্রে কি এসব সাবজেক্টের সাথে রাষ্ট্রবিজ্ঞানের অন্তর্ভুক্তি দেয়া হবে? যদি এটা করে তাহলে একটা ভারসাম্য বজায় হবে। তা না করে শুধু রাষ্ট্রবিজ্ঞানের সাথে অন্য বিষয় অন্তর্ভুক্ত করলে তা বৈষম্য হবে এবং রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষার্থীরা পিছিয়ে পড়ার সম্ভাবনা তৈরি হবে।

৩য় বর্ষের শিক্ষার্থী শামীম আফজাল বলেন, রাষ্ট্রবিজ্ঞান একটি বহু পুরনো সাবজেক্ট। রাষ্ট্রবিজ্ঞানের রয়েছে সুদীর্ঘ ইতিহাস। লোকপ্রশাসন ও আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে রাষ্ট্রবিজ্ঞানের সর্বোচ্চ দুই তিনটি কোর্স পড়ানো হয়। যেখানে রাষ্ট্রবিজ্ঞানে চল্লিশটির মতো কোর্স পড়ানো হয়। সেখানে ওরা মাত্র দুই তিনটি কোর্স পড়ে কীভাবে রাষ্ট্রবিজ্ঞানের সিলেবাস কাভার করবে?

সুতরাং পিএসসির এই অযৌক্তিক ও দুঃসাহসিক সিদ্ধান্ত ছাত্রজনতা মেনে নেবে না।

এছাড়াও বক্তব্য রাখেন উক্ত বিভাগের শিক্ষার্থী ইকরামুল হোসেন, রাহাতুল ইসলাম ও অন্যান্যরা।

তাঁরা পিএসসির এই অযৌক্তিক সিদ্ধান্ত বাতিলের দাবি জানিয়ে আগামীতে কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেন।


Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.

জনপ্রিয় ট্যাগ :

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

নিউজটি শেয়ার করুন

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

banner

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

পিএসসির সিদ্ধান্তের বিরুদ্ধে সরকার ও রাজনীতি বিভাগের শিক্ষার্থীদের মানববন্ধন 

সময়: ০৩:১৫:০৮ অপরাহ্ন, রবিবার, ১০ অগাস্ট ২০২৫
পিএসসির সিদ্ধান্তের বিরুদ্ধে সরকার ও রাজনীতি বিভাগের শিক্ষার্থীদের মানববন্ধন আমির ফয়সাল ,জাবি প্রতিনিধি  বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) বিসিএস শিক্ষা ক্যাডারের অন্তর্ভুক্ত রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে অন্য কোনো বিভাগকে অন্তর্ভুক্তির উদ্যোগের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সরকার ও রাজনীতি বিভাগের শিক্ষার্থীরা। রোববার (১০ আগস্ট) দুপুর ১২.০০ টায় বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের সামনে থেকে শহীদ মিনার পর্যন্ত সংক্ষিপ্ত মিছিল শেষে শহীদ মিনারের পাদদেশে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ সমাবেশে রাষ্ট্রবিজ্ঞান বিষয় থেকে স্বতন্ত্রভাবে ক্যাডার বহাল রাখার দাবি জানানো হয়।সরকার ও রাজনীতি বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী সুমন আলীর সঞ্চালনায় শিক্ষার্থীরা তাঁদের বক্তব্য রাখেন। বক্তব্যে একই বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী মেহেদী হাসান বলেন, আমরা কয়েকটি জায়গা থেকে পিএসসির এই সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছি। প্রথমত, এই সিদ্ধান্ত যদি কার্যকর হয় তাহলে আমাদের সাবজেক্টের স্বকীয়তা নষ্ট হবে। দ্বিতীয়ত, রাষ্ট্রবিজ্ঞানেও অর্থনীতি, দর্শন, ইতিহাস ইত্যাদি বিষয়ের কোর্স পড়ানো হয়। সেক্ষেত্রে কি এসব সাবজেক্টের সাথে রাষ্ট্রবিজ্ঞানের অন্তর্ভুক্তি দেয়া হবে? যদি এটা করে তাহলে একটা ভারসাম্য বজায় হবে। তা না করে শুধু রাষ্ট্রবিজ্ঞানের সাথে অন্য বিষয় অন্তর্ভুক্ত করলে তা বৈষম্য হবে এবং রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষার্থীরা পিছিয়ে পড়ার সম্ভাবনা তৈরি হবে। ৩য় বর্ষের শিক্ষার্থী শামীম আফজাল বলেন, রাষ্ট্রবিজ্ঞান একটি বহু পুরনো সাবজেক্ট। রাষ্ট্রবিজ্ঞানের রয়েছে সুদীর্ঘ ইতিহাস। লোকপ্রশাসন ও আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে রাষ্ট্রবিজ্ঞানের সর্বোচ্চ দুই তিনটি কোর্স পড়ানো হয়। যেখানে রাষ্ট্রবিজ্ঞানে চল্লিশটির মতো কোর্স পড়ানো হয়। সেখানে ওরা মাত্র দুই তিনটি কোর্স পড়ে কীভাবে রাষ্ট্রবিজ্ঞানের সিলেবাস কাভার করবে? সুতরাং পিএসসির এই অযৌক্তিক ও দুঃসাহসিক সিদ্ধান্ত ছাত্রজনতা মেনে নেবে না। এছাড়াও বক্তব্য রাখেন উক্ত বিভাগের শিক্ষার্থী ইকরামুল হোসেন, রাহাতুল ইসলাম ও অন্যান্যরা। তাঁরা পিএসসির এই অযৌক্তিক সিদ্ধান্ত বাতিলের দাবি জানিয়ে আগামীতে কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেন।

Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.