নোটিশ :
পিরোজপুরে জেলা বিএনপির নতুন আহ্বায়ক কমিটি গঠন
জনসংযোগ ডেস্ক
- সময়: ১১:০৬:২৯ অপরাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫
- / ৫৪

পিরোজপুর প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) পিরোজপুর জেলা শাখার নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।
আংশিক এই আহ্বায়ক কমিটিতে নজরুল ইসলাম খানকে আহ্বায়ক ও সাইদুল ইসলাম কিসমতকে সদস্যসচিব ও এলিজা জামানকে ১ম যুগ্ম আহ্বায়ক এবং অধ্যাপক আলমগীর হোসেনকে সদস্য হিসেবে মনোনিত করা হয়েছে।
রবিবার (২১ সেপ্টেম্বর) বিকেলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।
দলীয় সূত্রে জানা যায়, পিরোজপুর জেলা বিএনপিকে আরও সাংগঠনিকভাবে শক্তিশালী ও গতিশীল করতে আংশিক কমিটি গঠন করা হয়েছে। নতুন দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দ দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করতে কাজ করবেন বলে প্রত্যাশা করছেন জেলা বিএনপির নেতাকর্মীরা।
Discover more from জনসংযোগ
Subscribe to get the latest posts sent to your email.
জনপ্রিয় ট্যাগ :














