পীরগঞ্জে জবাই করার ভয় দেখিয়ে প্রতিবন্ধীকে ধর্ষন ধর্ষক গ্রেপ্তার
- সময়: ০২:৩১:৩৭ অপরাহ্ন, সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩
- / ৬৯

লিমন সরকার (ঠাকুরগাঁও) জেলা প্রতিনিধিঃ
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ১৭ বছর বয়সী এক প্রতিবন্ধী ধর্ষনের শিকার হয়েছে। ঘড়ের বেড়ার রশি কেটে ভিতরে প্রবেশ করে কাতি (ছুড়ি জাতীয়)দিয়ে জবাই করার হুমকি দিয়ে তাকে ধর্ষন করা হয়। এ ঘটনায় সোমবার সকালে ধর্ষক মোস্তাকিনকে (১৯)গ্রেপ্তার করে জেল হাজতে পাঠিয়েছে থানা পুলিশ। মোস্তাকিন উপজেলার কুশারীগাঁও গ্রামের হামিদুল হকের ছেলে।
মামলা সুত্রে জানা যায়, গত ২১ সেপ্টেম্বর বিকালে কুশারীগাঁও গ্রামে ১৭ বছর বয়সী প্রতিবন্ধী কন্যাকে বাঁশের কাচা-বাতার ঘড়ের ভিতরে রেখে দরজায় তালা দিয়ে বাড়ির পাশে^ গরুর জন্য ঘাস কাটতে যায় মা-বাবা। এ সময় একই এলাকার মোস্তাকিন ঘড়ের এক কোনের বেড়ার রশি কেটে ভিতরে প্রবেশ করে এবং কাতি দিয়ে জবাই করার হুমকি দিয়ে ঐ প্রতিবন্ধীকে ধর্ষন করে রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে পালিয়ে যায়। পরে তার বাবা-মা বাড়িতে এসে কন্যাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করান।
এ ঘটনায় রবিবার রাতে ধর্ষক মোস্তাকিনের বিরুদ্ধে থানায় ধর্ষন মামলা করের ঐ প্রতিবন্ধীর পিতা। সোমবার পুলিশ ধর্ষককে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়েছেন এবং ভিকটিমের ডাক্তারী ও ডিএনএ পরীক্ষার ব্যবস্থা করেন।
বিষয়টি নিশ্চিত করে পীরগঞ্জ থানার ওসি আব্দুল লতিফ শেখ জানান, ধর্ষককে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠানো সহ ভিকটিমের ডাক্তারী ও ডিএনএ পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে।
Discover more from জনসংযোগ
Subscribe to get the latest posts sent to your email.














