৩৪ নর্থব্রক হলরোড সুত্রাপুর ঢাকা ১০:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

পীরগঞ্জে দুই বস্তা ফেন্সিডিল সহ দুই মাদক ব্যবসায়ী আটক

জনসংযোগ ডেস্ক
  • সময়: ০৩:৩৮:২৪ অপরাহ্ন, শনিবার, ১ ফেব্রুয়ারী ২০২৫
  • / ৮৩
পীরগঞ্জে দুই বস্তা ফেন্সিডিল সহ দুই মাদক ব্যবসায়ী আটক

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে দুই বস্তা (২ শ ৫০ বোতল) ফেন্সিডিল সহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ। শনিবার সন্ধায় উপজেলার ফকিরগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

পীরগঞ্জ থানার উপ পরিদর্শক এস এম রেজাউর রহমান রেজা জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সন্ধা ৬ টার দিকে উপজেলার ফকিরগঞ্জ বাজার এলাকা থেকে উপজেলার দস্তমপুর গ্রামের কুখ্যাত মাদক ব্যবসায়ী ফইজুল ইসলাম গোয়াল এবং উপদইল গ্রামের ফেরদৌস আলমকে আটক করা হয়। তাদের দেওয়া তথ্য মতে পরে তাদেরকে সাথে নিয়ে ফকিরগঞ্জ বাজার এলাকার লাকি আকতারের বাড়িতে আভিযান চালায় থানা পুলিশ। এ সময় লাকির বাড়ির শয়ন ঘড়ের খাটের নিচ থেকে দুই বস্তা ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করা হয়। লাকি মাদক ব্যবসায়ী ফেরদৌসের ভাবী।

পীরগঞ্জ থানার ওসি তাজুল ইসলাম জানান, মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে অভিযান চালিয়ে ঐ দুই মাদক ব্যবসায়ীতে মাদক সহ আটক করা হয়। তাদের বিরুদ্ধে থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা করা হয়েছে। তাদের বিরুদ্ধে থানায় একাধিক মাদক মামলা রয়েছে বলেও জানান তিনি।


Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.

জনপ্রিয় ট্যাগ :

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

নিউজটি শেয়ার করুন

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

banner

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

পীরগঞ্জে দুই বস্তা ফেন্সিডিল সহ দুই মাদক ব্যবসায়ী আটক

সময়: ০৩:৩৮:২৪ অপরাহ্ন, শনিবার, ১ ফেব্রুয়ারী ২০২৫
পীরগঞ্জে দুই বস্তা ফেন্সিডিল সহ দুই মাদক ব্যবসায়ী আটকপীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে দুই বস্তা (২ শ ৫০ বোতল) ফেন্সিডিল সহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ। শনিবার সন্ধায় উপজেলার ফকিরগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পীরগঞ্জ থানার উপ পরিদর্শক এস এম রেজাউর রহমান রেজা জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সন্ধা ৬ টার দিকে উপজেলার ফকিরগঞ্জ বাজার এলাকা থেকে উপজেলার দস্তমপুর গ্রামের কুখ্যাত মাদক ব্যবসায়ী ফইজুল ইসলাম গোয়াল এবং উপদইল গ্রামের ফেরদৌস আলমকে আটক করা হয়। তাদের দেওয়া তথ্য মতে পরে তাদেরকে সাথে নিয়ে ফকিরগঞ্জ বাজার এলাকার লাকি আকতারের বাড়িতে আভিযান চালায় থানা পুলিশ। এ সময় লাকির বাড়ির শয়ন ঘড়ের খাটের নিচ থেকে দুই বস্তা ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করা হয়। লাকি মাদক ব্যবসায়ী ফেরদৌসের ভাবী। পীরগঞ্জ থানার ওসি তাজুল ইসলাম জানান, মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে অভিযান চালিয়ে ঐ দুই মাদক ব্যবসায়ীতে মাদক সহ আটক করা হয়। তাদের বিরুদ্ধে থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা করা হয়েছে। তাদের বিরুদ্ধে থানায় একাধিক মাদক মামলা রয়েছে বলেও জানান তিনি।

Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.