৩৪ নর্থব্রক হলরোড সুত্রাপুর ঢাকা ১০:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

পীরগঞ্জে বিডি ক্লিনের উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

জনসংযোগ ডেস্ক
  • সময়: ০৭:০৫:০৮ অপরাহ্ন, শনিবার, ৯ অগাস্ট ২০২৫
  • / ৮৩
পীরগঞ্জে বিডি ক্লিনের উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধিঃ

পরিষ্কার-পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে বিডি ক্লিন পীরগঞ্জ উপজেলার উদ্যোগে আজ শনিবার ৯ অগাস্ট ২০২৫ সকাল ৯টা থেকে পীরগঞ্জ উপজেলা মেডিকেল এলাকায় একটি পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়।
অভিযানে মেডিকেল এলাকার আশপাশের সড়ক, ড্রেন ও দোকানের সামনে জমে থাকা বিভিন্ন ধরনের ময়লা-আবর্জনা অপসারণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন বিডি ক্লিন রংপুর জেলা সদস্য মুতাছিম বিল্লাহ। আরো উপস্থিত ছিলেন বিডি ‌ক্লিন মিঠাপুকুর উপজেলার সমন্বয়ক মুতাসিম বিল্লাহ ও সহ-সমন্বয়ক ফারহান তানভীর। এছাড়াও আরো উপস্থিত ছিলেন বিডি ক্লিন পীরগঞ্জ উপজেলার সমন্বয়ক মোঃ মুসতবা ও সহ-সমন্বয়ক রামিম তানজিদ এবং অন্যান্য সদস্যরা। অংশগ্রহণকারীরা গ্লাভস, মাস্ক ও প্রয়োজনীয় সরঞ্জাম ব্যবহার করে কয়েক ঘণ্টা ধরে এলাকাটি পরিষ্কার করেন।

বিডি ক্লিন রংপুর জেলা সদস্য মুতাছিম বিল্লাহ জানান,
“পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা কেবল কোনো সংগঠনের কাজ নয়, এটি প্রত্যেক নাগরিকের নৈতিক দায়িত্ব। আমরা চাই পীরগঞ্জকে একটি পরিচ্ছন্ন ও দৃষ্টিনন্দন এলাকায় রূপান্তর করতে।” আরও জানান, ভবিষ্যতেও পীরগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে নিয়মিতভাবে এমন কার্যক্রম পরিচালনা করা হবে।

স্থানীয় বাসিন্দারা বিডি ক্লিনের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এ ধরনের কার্যক্রম মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করবে এবং পরিবেশকে পরিচ্ছন্ন রাখতে উৎসাহিত করবে।


Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.

জনপ্রিয় ট্যাগ :

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

নিউজটি শেয়ার করুন

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

banner

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

পীরগঞ্জে বিডি ক্লিনের উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

সময়: ০৭:০৫:০৮ অপরাহ্ন, শনিবার, ৯ অগাস্ট ২০২৫
পীরগঞ্জে বিডি ক্লিনের উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানপীরগঞ্জ (রংপুর) প্রতিনিধিঃ পরিষ্কার-পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে বিডি ক্লিন পীরগঞ্জ উপজেলার উদ্যোগে আজ শনিবার ৯ অগাস্ট ২০২৫ সকাল ৯টা থেকে পীরগঞ্জ উপজেলা মেডিকেল এলাকায় একটি পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়। অভিযানে মেডিকেল এলাকার আশপাশের সড়ক, ড্রেন ও দোকানের সামনে জমে থাকা বিভিন্ন ধরনের ময়লা-আবর্জনা অপসারণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বিডি ক্লিন রংপুর জেলা সদস্য মুতাছিম বিল্লাহ। আরো উপস্থিত ছিলেন বিডি ‌ক্লিন মিঠাপুকুর উপজেলার সমন্বয়ক মুতাসিম বিল্লাহ ও সহ-সমন্বয়ক ফারহান তানভীর। এছাড়াও আরো উপস্থিত ছিলেন বিডি ক্লিন পীরগঞ্জ উপজেলার সমন্বয়ক মোঃ মুসতবা ও সহ-সমন্বয়ক রামিম তানজিদ এবং অন্যান্য সদস্যরা। অংশগ্রহণকারীরা গ্লাভস, মাস্ক ও প্রয়োজনীয় সরঞ্জাম ব্যবহার করে কয়েক ঘণ্টা ধরে এলাকাটি পরিষ্কার করেন। বিডি ক্লিন রংপুর জেলা সদস্য মুতাছিম বিল্লাহ জানান, “পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা কেবল কোনো সংগঠনের কাজ নয়, এটি প্রত্যেক নাগরিকের নৈতিক দায়িত্ব। আমরা চাই পীরগঞ্জকে একটি পরিচ্ছন্ন ও দৃষ্টিনন্দন এলাকায় রূপান্তর করতে।” আরও জানান, ভবিষ্যতেও পীরগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে নিয়মিতভাবে এমন কার্যক্রম পরিচালনা করা হবে। স্থানীয় বাসিন্দারা বিডি ক্লিনের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এ ধরনের কার্যক্রম মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করবে এবং পরিবেশকে পরিচ্ছন্ন রাখতে উৎসাহিত করবে।

Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.