পীরগাছায় আম কুড়াতে গিয়ে পুকুরে ডুবে শিশুর মৃত্যু
- সময়: ০৭:২৫:২৮ অপরাহ্ন, সোমবার, ১৬ জুন ২০২৫
- / ৫৮

পীরগাছা (রংপুর) প্রতিনিধি
রংপুরের পীরগাছায় আম কুড়াতে গিয়ে পুকুরে ডুবে মেধা আক্তার (৮) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (১৬ জুন) বিকেল আনুমানিক ৩টার দিকে উপজেলার তাম্বুলপুর ইউনিয়নের পশ্চিমদেবু গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত মেধা আক্তার ছাওলা ইউনিয়নের শিবদেব গ্রামের মাইদুল ইসলামের মেয়ে। তবে সে ছোট থেকে বেশিরভাগ সময় পশ্চিমদেবু গ্রামে তার নানা শফিকুল ইসলামের বাড়িতে থাকত।
জানা যায়, দুপুর ২টার দিকে নানার বাড়ির পাশে পুকুর সংলগ্ন আম গাছের আম কুড়াতে যায় মেধা। কিছুক্ষণ পর কিছু আম নিয়ে এসে তার মাকে জানায়, এগুলো রাখো, আরও কিছু আম কুড়িয়ে আনি। এই কথা বলে বাড়ি থেকে বের হওয়ার পর অনেকক্ষণ ধরে না ফিরলে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। এক পর্যায়ে সন্দেহ হলে পুকুরে অনুসন্ধান চালিয়ে শিশুটির নিথর দেহ পানির নিচ থেকে উদ্ধার করা হয়। পরে মেধা আক্তারকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
পীরগাছা থানার ওসি (তদন্ত) নাহিদ হোসেন কালবেলাকে জানান, এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
Discover more from জনসংযোগ
Subscribe to get the latest posts sent to your email.




















