পীরগাছায় কৈকুড়ি ইউনিয়ন কৃষকদলের কর্মীসভা অনুষ্ঠিত
- সময়: ০৮:২০:৫১ অপরাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫
- / ৪৭

পীরগাছা (রংপুর) প্রতিনিধি
রংপুরের পীরগাছায় জাতীয়তাবাদী কৃষক দল কৈকুড়ি ইউনিয়ন শাখার কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় কৈকুড়ি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে ওই সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা কৃষকদলের আহ্বায়ক আল-আমিন সোহাগের সভাপতিত্বে ও সদস্য সচিব হযরত আলী বিপুর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রংপুর জেলা কৃষকদলের আহ্বায়ক মো. আনোয়ার শাহাদাত। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা কৃষক দলের সদস্য সচিব দিল মেরাজুল ইসলাম দুলু।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা কৃষক দল নেতা আবুল কাশেম আরিফ, আবুল কাশেম টুলু, মুশফিকুর রহমান শাওন, শাহেদ হোসেন, মমিনুল ইসলাম, কৈকুড়ি ইউনিয়ন জাতীয়তাবাদী দলের সভাপতি হারুন অর রশিদ বাবলু, সাধারন সম্পাদক মনসুর আলী, উপজেলা কুষকদলের যুগ্ন আহ্বায়ক রাসেল মাহমুদ মানিক, জহুরুল ইসলাম, মীর টোটন মিয়া, কৈকুড়ি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আক্কাস আলী, সহসভাপতি রায়হান আলী রনজু, কৈকুড়ি ইউনিয়ন মৎস্যজীবি দলের আহ্বায়ক সোহেল রানা, শ্রমিক দলের আহ্বায়ক সোনা মিয়া, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মামুন মিয়া, ছাত্রদলের সাধারণ সম্পাদক আরিফ মিয়া, যুবদলের আহ্বায়ক শরীফুল ইসলাম প্রমুখ।
কর্মিসভায় কৈকুড়ি ইউনিয়নের বর্তমান কমিটি বিলুপ্ত ঘোষনা করা হয়। সেই সাথে নতুন কমিটি গঠণের লক্ষ্যে প্রার্থীদের মধ্যে ফরম বিতরণ করা হয়।
Discover more from জনসংযোগ
Subscribe to get the latest posts sent to your email.














