পীরগাছায় দৈনিক করতোয়ার ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
- সময়: ০৯:৪০:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫
- / ৪১

পীরগাছা (রংপুর) প্রতিনিধি:
উত্তরাঞ্চলের প্রাচীনতম পত্রিকা দৈনিক করতোয়ার ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে রংপুরের পীরগাছায়। মঙ্গলবার বিকেলে প্রেসক্লাব পীরগাছা কার্যালয়ে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন দৈনিক করতোয়ার পীরগাছা উপজেলা প্রতিনিধি এম. খোরশেদ আলম। প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তাজরুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন পীরগাছা সরকারি কলেজের দর্শন বিভাগের প্রধান মোত্তালেব হোসাইন এবং প্রেসক্লাব সভাপতি তোজাম্মেল হক মুন্সি।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আলতাব হোসেন, অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা হাকিবুর রহমান, প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক লাভলু মিয়া, কোষাধ্যক্ষ রফিকুল ইসলাম লাবলু, দপ্তর, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোস্তাফিজার রহমানসহ প্রেসক্লাবের অন্যান্য সদস্যরা।
Discover more from জনসংযোগ
Subscribe to get the latest posts sent to your email.














