৩৪ নর্থব্রক হলরোড সুত্রাপুর ঢাকা ০৪:৫১ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

পুকরে গোসলে নেমে ডুবে প্রাণ গেল শিশুর 

জনসংযোগ ডেস্ক
  • সময়: ১০:৫৫:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫
  • / ৫৪
পুকরে গোসলে নেমে ডুবে প্রাণ গেল শিশুর 

পীরগাছা (রংপুর) প্রতিনিধি

রংপুরের পীরগাছায় পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে গোলাম রাব্বি (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার পল্লী বিদ্যুৎ অফিস সংলগ্ন এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহত শিশু ওই এলাকার মিন্টু মিয়ার ছেলে।

 

স্থানীয় সূত্রে জানা যায়, গোলাম রাব্বি ও মামুন নামে অপর এক শিশু দুপুর বেলা ওই এলাকার একটি পুকুরে গোসল করতে যায়। গোসল করার সময় কলার গাছ ধরে ভেসে ভেসে খেলা করছিল দু’জন। এরই এক পর্যায়ে গোলাম রাব্বি পুকুরের মাঝখানে গিয়ে ডুব দিয়ে অনেকক্ষণ পরও আর ভেসে না উঠলে বিষয়টি টের পেয়ে অপর শিশু মামুন চিৎকার দিয়ে আশেপাশের লোকজনদের জানায়। পরে স্থানীয়রা ওই পুকুরে জাল ফেলে শিশুটির নিথর দেহ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। শিশুটি স্থানীয় নাছুমামুদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণিতে পড়ত।

 

পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোমেল বড়ুয়া কালবেলাকে জানান, এ ব্যপারে আইনী ব্যবস্থা গ্রহণের বিষটি প্রক্রিয়াধীন।


Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.

জনপ্রিয় ট্যাগ :

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

নিউজটি শেয়ার করুন

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

banner

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

পুকরে গোসলে নেমে ডুবে প্রাণ গেল শিশুর 

সময়: ১০:৫৫:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫
পুকরে গোসলে নেমে ডুবে প্রাণ গেল শিশুর পীরগাছা (রংপুর) প্রতিনিধি রংপুরের পীরগাছায় পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে গোলাম রাব্বি (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার পল্লী বিদ্যুৎ অফিস সংলগ্ন এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহত শিশু ওই এলাকার মিন্টু মিয়ার ছেলে।   স্থানীয় সূত্রে জানা যায়, গোলাম রাব্বি ও মামুন নামে অপর এক শিশু দুপুর বেলা ওই এলাকার একটি পুকুরে গোসল করতে যায়। গোসল করার সময় কলার গাছ ধরে ভেসে ভেসে খেলা করছিল দু’জন। এরই এক পর্যায়ে গোলাম রাব্বি পুকুরের মাঝখানে গিয়ে ডুব দিয়ে অনেকক্ষণ পরও আর ভেসে না উঠলে বিষয়টি টের পেয়ে অপর শিশু মামুন চিৎকার দিয়ে আশেপাশের লোকজনদের জানায়। পরে স্থানীয়রা ওই পুকুরে জাল ফেলে শিশুটির নিথর দেহ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। শিশুটি স্থানীয় নাছুমামুদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণিতে পড়ত।   পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোমেল বড়ুয়া কালবেলাকে জানান, এ ব্যপারে আইনী ব্যবস্থা গ্রহণের বিষটি প্রক্রিয়াধীন।

Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.