পুকুর থেকে চোরাই টিনসহ- বিভিন্ন প্রয়েজনীয় জিনিসপত্র উদ্ধার করেছে সন্দ্বীপ থানা পুলিশ
- সময়: ০২:৩২:৪৫ অপরাহ্ন, সোমবার, ৯ অক্টোবর ২০২৩
- / ৭৭

সাব্বির রহমান (চট্টগ্রাম) সন্দ্বীপ :
সন্দ্বীপে পণ্যবাহী ইঞ্জিন বিকল ট্রলারের চুরি হওয়া মালামাল পুলিশী অভিযানে পুকুরের নীচ থেকে উদ্ধার করা হয়েছে। সন্দ্বীপের মগধরা ইউনিয়ন উপকূলে পণ্যবাহী ইঞ্জিন বিকল ট্রলারে চুরির ঘটনা ঘটে গত ৪ অক্টোবর বুধবার রাতে। চুরি হওয়া মালামালের মধ্যে টিন, লোহজাত সামগ্রী ও টাইলসহ বিভিন্ন মুদিমাল রয়েছে। এ ঘটনায় স্থানীয় কয়েকটি পুকুরে উদ্ধার অভিযান চালিয়ে টিন,টাইলসহ চোরাই পণ্য উদ্ধার করে সন্দ্বীপ থানা পুলিশের একটি চৌকস টিম।
চুরির ঘটনায় জড়িত মগধরা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের আবুল বশর(৩০) প্রকাশ ডেকারেশন বশর ও ৯ নম্বর ওয়ার্ডের অধিবাসী পিন্টু(২৮) কে আটক করা হয়েছে বলে জানান মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই সায়েদ আহমেদ। তাদের সাতদিনের রিমান্ড আবেদন জানালে আদালত রিমান্ড না মনজুর করে জেল হাজতে প্রেরণ করেন।
গত মঙ্গলবার (৩ অক্টোবর) চট্টগ্রামের চাক্তাই খাল থেকে এমবি রাজমহল নামে একটি মালবাহী ট্রলার নোয়াখালীর হাতিয়ার উদ্দেশ্যে ছেড়ে আসে। সন্দ্বীপের পশ্চিম পাশে অবস্থিত ভাসানচরের দক্ষিণ পাশ দিয়ে হাতিয়ার দিকে যাওয়ার সময় ট্রলারটির ইঞ্জিন বিকল হয়ে যায় বলে জানান ট্রলারের মালিক মো. কামরান।
ইঞ্জিন বিকল হলে ট্রলারটি ভাসতে ভাসতে সেদিন সন্ধ্যায় সন্দ্বীপের মগধরা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পূর্ব-দক্ষিণ উপকূলের চরে এসে আটকে যায়। সে সময় বৈরী আবহাওয়ার কারণে ট্রলারের তলার কাঠ ফেটে পানি প্রবেশ করলে ট্রলারে থাকা সারেং-খালাসিরা বেড়িবাঁধেরনভিতরে আশ্রয় নেয়। পরদিন বুধবার বিকালে তাদের ট্রলারের কাছে অন্য একটি ট্রলার দেখতে পেয়ে বেড়িবাঁধ থেকে ট্রলারের কাছে গেলে দেখতে পান একদল লোক তাদের দুর্ঘটনা কবলিত বোট থেকে মালামাল নিয়ে যাচ্ছে।
এ সময় নতুন টিন, নোঙর, টাইলস, ট্রলারটির পাখা-সেফ, বড় দুইটা ব্যাটারিসহ প্রায় ৬ থেকে ৭ লাখ টাকার মালামাল নিয়ে যায় বলে জানান ট্রলারের মালিক পরিচয় দেয়া মো. কামরান। এছাড়া ট্রলারটিতে থাকা প্রায় ১ হাজার বস্তা ইউরিয়া সার ও ২৫০ বস্তা সিমেন্ট পানি ঢুকায় নষ্ট হয়ে যায়।
Discover more from জনসংযোগ
Subscribe to get the latest posts sent to your email.














