৩৪ নর্থব্রক হলরোড সুত্রাপুর ঢাকা ০৩:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

পুনাকের ওয়াটরফল মেকওভার বিউটি পার্লারের উদ্বোধন

জনসংযোগ ডেস্ক
  • সময়: ১১:৩৯:০৭ অপরাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫
  • / ৪৩
পুনাকের ওয়াটরফল মেকওভার বিউটি পার্লারের উদ্বোধন

বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) উদ্যোগে ‘ওয়াটরফল মেকওভার’ নামের একটি বিউটি পার্লারের যাত্রা শুরু হয়েছে। শুক্রবার (১০ অক্টোবর) রাতে রাজধানীর রমনার পুনাক ভবনে বণার্ঢ্য এক অনুষ্ঠানের মাধ্যমে এই বিউটি পার্লারের উদ্বোধন করা হয়। বিউটি পার্লারটি দেশের স্বণামধন্য মেকওভার আর্টিস্ট দ্বারা পরিচালিত হবে। প্রতিষ্ঠানটি থেকে তুলনামূলক সাশ্রয়ী দামে পুলিশের বর্তমান ও সাবেক নারী সদস্যসহ সাধারণ নারীরাও রুপচর্চার সেবা নিতে পারবেন।
এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন পুনাক সভানেত্রী আফরোজা হেলেন। এতে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলে চিত্রনায়িকা অপু বিশ্বাস। আরও উপস্থিত ছিলন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সহ-সভাপতি ডি এম তায়েব ও ইউটিউব ইনফ্লুয়েন্সার বারিশা হক।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন পুনাক সভাপতি মিসেস আফরোজা হেলেন। তিনি বলেন, আমাদের এই এলাকায় (রমনা-মগবাজার) তেমন ভালো কোন বিউটিপার্লার নেই। এখানে (পুনাক ভবন) যেহেতু জায়গা আছে, নারী সদস্যরা যাতে রুপচর্চা করতে পারেন, সেই ভাবনা থেকেই পুনাকের উদ্যোগে এই বিউটি পার্লার করা হয়েছে। প্রধান অতিথির বক্তব্য শেষে পুনাকের সদস্য ও অতিথিরা কেক কেটে ওয়াটরফল মেকওভারের উদ্বোধন করেন। এরপরেই ছিলো সাংস্কৃতিক অনুষ্ঠানে। এতে সংগীত পরিবেশনার পাশাপাশি নৃত্যের ছোঁয়া ছিলো।
পুনাক জানায়, বিউটি পার্লারে সব ধরনের সেবা অতি সুলভ মূল্যে প্রাদন করা হবে। এছাড়া ভবনটির নিচে সব সময় পুলিশ সদস্যরা নিয়োজিত থাকেন। একইসঙ্গে পার্লারটি সিসিটিভির আওতায় থাকায় সাধারণ নারীরাও নিশ্চিন্তে এখান থেকে সেবা নিতে পারবেন।


Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.

জনপ্রিয় ট্যাগ :

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

নিউজটি শেয়ার করুন

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

banner

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

পুনাকের ওয়াটরফল মেকওভার বিউটি পার্লারের উদ্বোধন

সময়: ১১:৩৯:০৭ অপরাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫
পুনাকের ওয়াটরফল মেকওভার বিউটি পার্লারের উদ্বোধনবাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) উদ্যোগে ‘ওয়াটরফল মেকওভার’ নামের একটি বিউটি পার্লারের যাত্রা শুরু হয়েছে। শুক্রবার (১০ অক্টোবর) রাতে রাজধানীর রমনার পুনাক ভবনে বণার্ঢ্য এক অনুষ্ঠানের মাধ্যমে এই বিউটি পার্লারের উদ্বোধন করা হয়। বিউটি পার্লারটি দেশের স্বণামধন্য মেকওভার আর্টিস্ট দ্বারা পরিচালিত হবে। প্রতিষ্ঠানটি থেকে তুলনামূলক সাশ্রয়ী দামে পুলিশের বর্তমান ও সাবেক নারী সদস্যসহ সাধারণ নারীরাও রুপচর্চার সেবা নিতে পারবেন। এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন পুনাক সভানেত্রী আফরোজা হেলেন। এতে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলে চিত্রনায়িকা অপু বিশ্বাস। আরও উপস্থিত ছিলন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সহ-সভাপতি ডি এম তায়েব ও ইউটিউব ইনফ্লুয়েন্সার বারিশা হক। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন পুনাক সভাপতি মিসেস আফরোজা হেলেন। তিনি বলেন, আমাদের এই এলাকায় (রমনা-মগবাজার) তেমন ভালো কোন বিউটিপার্লার নেই। এখানে (পুনাক ভবন) যেহেতু জায়গা আছে, নারী সদস্যরা যাতে রুপচর্চা করতে পারেন, সেই ভাবনা থেকেই পুনাকের উদ্যোগে এই বিউটি পার্লার করা হয়েছে। প্রধান অতিথির বক্তব্য শেষে পুনাকের সদস্য ও অতিথিরা কেক কেটে ওয়াটরফল মেকওভারের উদ্বোধন করেন। এরপরেই ছিলো সাংস্কৃতিক অনুষ্ঠানে। এতে সংগীত পরিবেশনার পাশাপাশি নৃত্যের ছোঁয়া ছিলো। পুনাক জানায়, বিউটি পার্লারে সব ধরনের সেবা অতি সুলভ মূল্যে প্রাদন করা হবে। এছাড়া ভবনটির নিচে সব সময় পুলিশ সদস্যরা নিয়োজিত থাকেন। একইসঙ্গে পার্লারটি সিসিটিভির আওতায় থাকায় সাধারণ নারীরাও নিশ্চিন্তে এখান থেকে সেবা নিতে পারবেন।

Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.