৩৪ নর্থব্রক হলরোড সুত্রাপুর ঢাকা ০৫:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

পূর্ব-সুন্দরবন থেকে ২৬ জেলে আটক, জব্দকৃত ১৫মণ জ্যান্ত কাঁকড়া বনের খালে অবমুক্ত

জনসংযোগ ডেস্ক
  • সময়: ০৩:২৬:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ অগাস্ট ২০২৩
  • / ১১৩
পূর্ব-সুন্দরবন থেকে ২৬ জেলে আটক, জব্দকৃত ১৫মণ জ্যান্ত কাঁকড়া বনের খালে অবমুক্ত

বাগেরহাট প্রতিনিধি,

নিষিদ্ধ সময়ে অবৈধভাবে সুন্দরবনে প্রবেশ করে মাছ ও কাঁকড়া ধরার অপরাধে ২৬জন জেলেকে আটক করেছে বনরক্ষীরা। পৃথক অভিযানে আটক জেলেদের কাছ থেকে ১৫ মণ কাঁকড়া, চারটি ইঞ্জিনচালিত ট্রলার, চারটি নৌকা, জাল, কাঁকড়া ধরা চাইসহ বিভিন্ন মালামাল জব্দ করা হয়েছে।

 

মঙ্গলবার (২২আগস্ট) বিকেল পৌনে চারটার দিকে পূর্ব বনবিভাগের শরণখোলা রেঞ্জের শ্যালার চর টহল ফাঁড়ির নীলবাড়িয়া খাল থেকে চারটি নৌকায় থাকা ২৪ ক্যারেট (১৫মণ) জ্যান্ত কাঁকড়াসহ ১২ জেলেকে আটক করা হয়। এর আগে সকাল ৮টার দিকে আমবাড়িয়া খালে মাছধারর সময় চারটি ট্রলারসহ ১৪ জেলেকে আটক করেন বনরক্ষীরা।

 

পূর্ব-সুন্দরবনের শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) শেখ মাহবুব হাসান আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, নিষিদ্ধ এই সময়ে জেলেনামধারী অসাধু ব্যক্তিরা গোপনে বনে প্রবেশ করে মাছ ও কাঁকড়া আহরণ করছিল। পৃথক দুটি স্থান অভিযান পরিচালনা করে আমরা তাদেরকে আটক করতে সক্ষম হই।

 

তিনি আরো জানান, জেলেদের নৌকা থেকে ১৫মণ জ্যান্ত কাঁকড়া সুন্দরবেনর নদীতে অবমুক্ত করা হয়েছে। আটক ২৬ জেলের বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের করা হয়েছে।

 

উল্লেখ্য, ১জুন ২০২৩ থেকে তিন মাসের জন্য সুন্দরবনে সব ধরণের সম্পদ আহরণ ও পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা চলমান রয়েছে। এই নিষেধাজ্ঞা ৩১ আগস্ট পর্যন্ত জারি থাকবে।


Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.

জনপ্রিয় ট্যাগ :

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

নিউজটি শেয়ার করুন

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

banner

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

পূর্ব-সুন্দরবন থেকে ২৬ জেলে আটক, জব্দকৃত ১৫মণ জ্যান্ত কাঁকড়া বনের খালে অবমুক্ত

সময়: ০৩:২৬:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ অগাস্ট ২০২৩
পূর্ব-সুন্দরবন থেকে ২৬ জেলে আটক, জব্দকৃত ১৫মণ জ্যান্ত কাঁকড়া বনের খালে অবমুক্তবাগেরহাট প্রতিনিধি, নিষিদ্ধ সময়ে অবৈধভাবে সুন্দরবনে প্রবেশ করে মাছ ও কাঁকড়া ধরার অপরাধে ২৬জন জেলেকে আটক করেছে বনরক্ষীরা। পৃথক অভিযানে আটক জেলেদের কাছ থেকে ১৫ মণ কাঁকড়া, চারটি ইঞ্জিনচালিত ট্রলার, চারটি নৌকা, জাল, কাঁকড়া ধরা চাইসহ বিভিন্ন মালামাল জব্দ করা হয়েছে।   মঙ্গলবার (২২আগস্ট) বিকেল পৌনে চারটার দিকে পূর্ব বনবিভাগের শরণখোলা রেঞ্জের শ্যালার চর টহল ফাঁড়ির নীলবাড়িয়া খাল থেকে চারটি নৌকায় থাকা ২৪ ক্যারেট (১৫মণ) জ্যান্ত কাঁকড়াসহ ১২ জেলেকে আটক করা হয়। এর আগে সকাল ৮টার দিকে আমবাড়িয়া খালে মাছধারর সময় চারটি ট্রলারসহ ১৪ জেলেকে আটক করেন বনরক্ষীরা।   পূর্ব-সুন্দরবনের শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) শেখ মাহবুব হাসান আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, নিষিদ্ধ এই সময়ে জেলেনামধারী অসাধু ব্যক্তিরা গোপনে বনে প্রবেশ করে মাছ ও কাঁকড়া আহরণ করছিল। পৃথক দুটি স্থান অভিযান পরিচালনা করে আমরা তাদেরকে আটক করতে সক্ষম হই।   তিনি আরো জানান, জেলেদের নৌকা থেকে ১৫মণ জ্যান্ত কাঁকড়া সুন্দরবেনর নদীতে অবমুক্ত করা হয়েছে। আটক ২৬ জেলের বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের করা হয়েছে।   উল্লেখ্য, ১জুন ২০২৩ থেকে তিন মাসের জন্য সুন্দরবনে সব ধরণের সম্পদ আহরণ ও পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা চলমান রয়েছে। এই নিষেধাজ্ঞা ৩১ আগস্ট পর্যন্ত জারি থাকবে।

Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.