প্রতিরোধের মুখে পন্ড হলো অবৈধ ও বিতর্কিত আইডিইবি গাইবান্ধা জেলা কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠান
- সময়: ০৭:৩৯:০৮ অপরাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০২৫
- / ৩৮

প্রতিনিধি: প্রতিরোধের মুখে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স,বাংলাদেশ (আইডিইবি) গাইবান্ধা জেলা শাখার বিতর্কিত ও অবৈধ কমিটির পূর্ব ঘোষিত শপথ গ্রহণ অনুষ্ঠান পন্ড হয়ে গেছে। শনিবার (৮ নভেম্বর ২০২৫) বিকেল ৩টায় গাইবান্ধা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ হল রুমে অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
জানা যায়,বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী পরিষদ কর্তৃক গঠিত এই বিতর্কিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠানের বিরোধিতা করে সম্মিলিত ডিপ্লোমা প্রকৌশলী গাইবান্ধা ব্যানারে ব্যাপক প্রতিবাদ ও প্রতিরোধ গড়ে তোলা হয়।
এর আগে একই দাবিতে—অবৈধ জেলা কমিটি বিলুপ্তি এবং নিরপেক্ষ ও গণতান্ত্রিক প্রক্রিয়ায় নতুন কমিটি গঠনের দাবিতে—সম্মিলিত ডিপ্লোমা প্রকৌশলী, গাইবান্ধা’র উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
প্রতিবাদকারীরা জানান, কোনো সংবিধান ও সদস্য মতামত ছাড়া গঠিত এই কমিটি ডিপ্লোমা প্রকৌশলীদের মর্যাদা ও ঐক্যকে ক্ষুণ্ণ করছে। তারা অবিলম্বে বিতর্কিত কমিটি বিলুপ্ত করে নিরপেক্ষ নির্বাচন কমিশনের মাধ্যমে বৈধ কমিটি গঠনের দাবি জানান।
টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ সাইফুল ইসলাম বলেন কমিটির বিষয়ে বিতর্ক রয়েছে তাই আমরা আমাদের হলরুম ব্যবহার করতে দিচ্ছি না। যখন সমঝোতা হবে তখন আমরা পূর্বের ন্যায় আমাদের কলেজের হলরুম ব্যবহার করতে দেব।
প্রতিরোধের সময় উপস্থিত ছিলেন সাবেক আইডিইবি গাইবান্ধা জেলা সাধারণ সম্পাদক প্রকৌশলী জাকির ইবনে আলী পাঠান, আইডিইবি ঢাকা মহানগর উত্তর যুগ্ম আহ্বায়ক প্রকৌশলী জাহিদ হাসান রাসেল, ছাত্র-শিক্ষক-পেশাজীবী সংগ্রামী পরিষদ গাইবান্ধা জেলা সদস্য সচিব ইঞ্জি. মোঃ আমজাদ হোসেন,
আইডিইবি সদস্য প্রকৌশলী সাইফুল ইসলাম, রেজওয়ানুল কবির, মোঃ সোহাগ প্রমুখ।
অন্যদিকে, এ রিপোর্ট লেখা পর্যন্ত বিতর্কিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠান স্থগিত হয়ে যাওয়ায় গাইবান্ধার প্রকৌশলী মহলে বিষয়টি ব্যাপক আলোচনা ও প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে।
Discover more from জনসংযোগ
Subscribe to get the latest posts sent to your email.














