প্রধানমন্ত্রীর খুলনা আগমন উপলক্ষে বাগেরহাটে তাঁতী লীগের আনন্দ মিছিল ও পথসভা
- সময়: ০১:১৭:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ নভেম্বর ২০২৩
- / ৬২

বাগেরহাট প্রতিনিধিঃ
প্রধানমন্ত্রী শেখ হাসিনার খুলনায় আগমন উপলক্ষে বাগেরহাটে বর্নাঢ্য আনন্দ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৯ নভেম্বর) বিকেলে বাগেরহাট জেলা তাঁতী লীগের আয়োজনে এ আনন্দ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
আনন্দ মিছিলটি বাগেরহাট শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে জেলা কার্যালয়ের সামনে পথসভায় মিলিত হয়। আনন্দ মিছিল শেষে পথ সভায় বক্তব্য রাখেন, জেলা তাঁতী লীগের সভাপতি আলহাজ্ব তালুকদার আব্দুল বাকী, সাধারন সম্পাদক এ্যাড. ইকতেখারুল ইসলাম রানা, বাগেরহাট সদর থানা তাঁতীলীগের সভাপতি শেখ জাহিদুর রহমান, সাধারন সম্পাদক লিটু দাস, পৌর তাঁতীলীগের সভাপতি খান জাহাঙ্গীর হোসেন মিঠু, সাধারন সম্পাদক আরাফাত হোসেন মির ও ডেমা ইউনিয়ন তাঁতীলীগের সভাপতি পলাশ মন্ডল।
পথসভায় বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা খুলনার উন্নয়নে সব সময় আন্তরিক। তার এ খুলনায় আগমন আগামী নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীদের বিজয়ী করতে অনেক বড় ভূমিকা রাখবে তাই আগামী ১৩ নভেম্বরের জনসভা সফল করতে এবং বিপুল জনসম্পৃক্ততা বাড়াতে সংগঠনের নেতাকর্মীদের সাধারন জনগনের কাছে প্রধানমন্ত্রী দক্ষিনাঞ্চালের যে উন্নয়ন করেছেন তুলে ধোর উপর তাগিদ দেন নেতারা।
তারা আরো বলেন, এ জনসভা হবে স্বাধীনতা পরবর্তী সময়ে খুলনায় স্মরণকালের সবচেয়ে বড় জনসভা। সে লক্ষেই আমরা কাজ করে যাচ্ছি।
Discover more from জনসংযোগ
Subscribe to get the latest posts sent to your email.














