৩৪ নর্থব্রক হলরোড সুত্রাপুর ঢাকা ০৮:১০ পূর্বাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

প্রেসক্লাব কাউনিয়ার নবনির্বাচিত কমিটিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান সুশীল সমাজ

জনসংযোগ ডেস্ক
  • সময়: ১১:৩৭:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫
  • / ১৪১
প্রেসক্লাব কাউনিয়ার নবনির্বাচিত কমিটিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান সুশীল সমাজ

জে এইচ সোহাগ

কাউনিয়া(রংপুর)প্রতিনিধিঃ রংপুরের কাউনিয়ায় ১৯৮২ সালে স্থাপিত প্রেসক্লাব কাউনিয়ার নবনির্বাচিত কমিটিকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন কাউনিয়ার সুশীল সমাজের নেতৃবৃন্দ।
গত (১০ জুন) বৃহস্পতিবার বিকেলে কাউনিয়া বাসস্ট্যান্ড এলাকায় এক অনাড়ম্বর অনুষ্ঠানে তারা এই শুভেচ্ছা জানান।
সুশীল সমাজের প্রতিনিধিরা বলেন, নবগঠিত কমিটির মাধ্যমে প্রেসক্লাব কাউনিয়ায় পেশাদার সাংবাদিকতার একটি শক্তিশালী প্ল্যাটফর্ম তৈরি হয়েছে। এই কমিটি বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার ও জনস্বার্থ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশা প্রকাশ করেন।
কমিটির নেতৃবৃন্দ সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, তারা পেশাদারিত্ব, নিরপেক্ষতা এবং জনকল্যাণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করবেন। স্থানীয় সমস্যা, অন্যায় ও দুর্নীতির বিরুদ্ধে বলিষ্ঠ ভূমিকা রাখতে সকলের সহযোগীতা কামনা করেন তারা।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক ও ঠিকাদার মানিক সরকার, মটর শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি আব্দুল হামিদ, ইউনিয়ন বিএনপি নেতা রাশিদুল ইসলাম, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শফিউল আলম মুক্তি, রংপুর জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি নজরুল ইসলাম সদরুল, উপজেলা শ্রমিক দলের সদস্য সচিব হালিম, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মনু সরকার, মোশারফ হোসেন রকসি এবং ক্রীড়া সংগঠক সাইদুজ্জামান বাবু, ব্যবসায়ী লতিফ, মাহাবুব আলম।
তারা বলেন, প্রেসক্লাব কাউনিয়ার নবনির্বাচিত নেতৃবৃন্দের হাত ধরে গণমাধ্যম কর্মীরা আরও সুসংগঠিত হয়ে স্থানীয় সমস্যা, অন্যায় ও দুর্নীতির বিরুদ্ধে বলিষ্ঠ ভূমিকা রাখতে সক্ষম হবেন।
জে এইচ সোহাগ
কাউনিয়া রংপুর প্রতিনিধিঃ
তাং-১০/০৭/২৫ইং
মোবাইল নং -০১৭৩২৯৩১৮২৩


Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.

জনপ্রিয় ট্যাগ :

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

নিউজটি শেয়ার করুন

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

banner

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

প্রেসক্লাব কাউনিয়ার নবনির্বাচিত কমিটিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান সুশীল সমাজ

সময়: ১১:৩৭:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫
প্রেসক্লাব কাউনিয়ার নবনির্বাচিত কমিটিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান সুশীল সমাজজে এইচ সোহাগ কাউনিয়া(রংপুর)প্রতিনিধিঃ রংপুরের কাউনিয়ায় ১৯৮২ সালে স্থাপিত প্রেসক্লাব কাউনিয়ার নবনির্বাচিত কমিটিকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন কাউনিয়ার সুশীল সমাজের নেতৃবৃন্দ। গত (১০ জুন) বৃহস্পতিবার বিকেলে কাউনিয়া বাসস্ট্যান্ড এলাকায় এক অনাড়ম্বর অনুষ্ঠানে তারা এই শুভেচ্ছা জানান। সুশীল সমাজের প্রতিনিধিরা বলেন, নবগঠিত কমিটির মাধ্যমে প্রেসক্লাব কাউনিয়ায় পেশাদার সাংবাদিকতার একটি শক্তিশালী প্ল্যাটফর্ম তৈরি হয়েছে। এই কমিটি বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার ও জনস্বার্থ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশা প্রকাশ করেন। কমিটির নেতৃবৃন্দ সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, তারা পেশাদারিত্ব, নিরপেক্ষতা এবং জনকল্যাণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করবেন। স্থানীয় সমস্যা, অন্যায় ও দুর্নীতির বিরুদ্ধে বলিষ্ঠ ভূমিকা রাখতে সকলের সহযোগীতা কামনা করেন তারা। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক ও ঠিকাদার মানিক সরকার, মটর শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি আব্দুল হামিদ, ইউনিয়ন বিএনপি নেতা রাশিদুল ইসলাম, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শফিউল আলম মুক্তি, রংপুর জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি নজরুল ইসলাম সদরুল, উপজেলা শ্রমিক দলের সদস্য সচিব হালিম, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মনু সরকার, মোশারফ হোসেন রকসি এবং ক্রীড়া সংগঠক সাইদুজ্জামান বাবু, ব্যবসায়ী লতিফ, মাহাবুব আলম। তারা বলেন, প্রেসক্লাব কাউনিয়ার নবনির্বাচিত নেতৃবৃন্দের হাত ধরে গণমাধ্যম কর্মীরা আরও সুসংগঠিত হয়ে স্থানীয় সমস্যা, অন্যায় ও দুর্নীতির বিরুদ্ধে বলিষ্ঠ ভূমিকা রাখতে সক্ষম হবেন। জে এইচ সোহাগ কাউনিয়া রংপুর প্রতিনিধিঃ তাং-১০/০৭/২৫ইং মোবাইল নং -০১৭৩২৯৩১৮২৩

Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.