প্রেসক্লাব, পীরগাছার কার্যকরী কমিটি ঘোষণা সভাপতি মুন্সি, সাধারন সম্পাদক তাজরুল
- সময়: ০৭:৪১:৩৩ অপরাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০২৫
- / ৫৬
পীরগাছা (রংপুর) প্রতিনিধি
রংপুরের পীরগাছায় দীর্ঘদিন পর প্রেসক্লাব, পীরগাছার দুই বছর মেয়াদি কার্যকরী কমিটি ঘোষণা করা হয়েছে। শনিবার (২৬ জুলাই) দুপুরে আহ্বায়ক কমিটির সভায় সর্বসম্মতিক্রমে নতুন কমিটি ঘোষণা করেন আহ্বায়ক কমিটির সদস্য সচিব মোত্তালেব হোসাইন। কমিটিতে দৈনিক পরিবেশ পত্রিকার প্রতিনিধি তোজাম্মেল হক মুন্সিকে সভাপতি এবং আজকের পত্রিকার প্রতিনিধি তাজরুল ইসলামকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
ঘোষিত ২৭ সদস্যের এই কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ভোরের কাগজের শাহ কামাল ফারুখ লাবু এবং সহ-সভাপতি করতোয়ার এম খোরশেদ আলম। উপদেষ্টা সম্পাদক হয়েছেন যুগের আলো পত্রিকার হারুন অর রশিদ। মানবজমিনের কাজী শহিদুল ইসলাম যুগ্ম সাধারণ সম্পাদক, খোলা কাগজের মো. লাভলু মিয়া সাংগঠনিক সম্পাদক, ঢাকা প্রতিদিনের মো. রফিকুল ইসলাম লাবলু কোষাধ্যক্ষ এবং দৈনিক কালবেলা পত্রিকার প্রতিনিধি মোস্তাফিজার রহমান দপ্তর, প্রচার ও প্রকাশনা সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন। ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন মাই টিভির খুরশীদ আলম এবং ধর্মীয় ও সমাজকল্যাণ সম্পাদক হয়েছেন নয়া দিগন্তের গোলাম আজম সরকার।
নির্বাহী সদস্য হয়েছেন এস এম সিরাজুল ইসলাম, ইস্রাফিল মিয়া, শাহ জাহান সিরাজ মাসুদ ও মো. সৈয়দ আলী। এছাড়া সাধারণ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন আব্দুস সাত্তার আজাদ, হাফিজার রহমান, রাজু মুন্সী, শেখ মো. শফিকুল আলম, আলমগীর হোসেন পাটোয়ারী, সৈয়দ বোরহান কবির বিপ্লব, মোস্তাক আহম্মেদ বাবু, হারুন অর রশিদ, শফিকুল ইসলাম, সাখাওয়াত হোসেন সুজন, মজনু মিয়া ও আলাল খাঁন।
কমিটি ঘোষণাকালে প্রেসক্লাবের আহ্বায়ক আমিনুল ইসলাম রাঙা, সদস্য মোস্তাফিজার রহমান রেজা, বজলুর রশিদ মুকুল, আমিনুল ইসলাম স্বপন, শরিফুল ইসলাম ডালেজ, জুয়েল হোসেন মন্ডলসহ আহ্বায়ক কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
নবনির্বাচিত কার্যকরী কমিটিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।
প্রেসক্লাবের সভাপতি তোজাম্মেল হক মুন্সি বলেন, ১৯৯০ সালে প্রতিষ্ঠিত প্রেসক্লাব, পীরগাছা ধীরে ধীরে আজকের অবস্থানে এসেছে। ক্লাবটিকে আরও সুসংগঠিত করতে উপদেষ্টা পরিষদে সমাজসেবায় জড়িত অনেককে যুক্ত করা হয়েছে। আমরা সকলকে নিয়ে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে চাই।
সাধারণ সম্পাদক তাজরুল ইসলাম বলেন, সাংবাদিকতা, দেশ ও জাতির কল্যাণে নিবেদিত এই শ্লোগানকে সামনে রেখে আমরা কাজ করে যাচ্ছি। সমাজের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো সাধারণ মানুষের কাছে তুলে ধরাই আমাদের অঙ্গীকার।
Discover more from জনসংযোগ
Subscribe to get the latest posts sent to your email.




















