ফিলিস্তিনের উপর ইসরাইলের আগ্রাসনের প্রতিবাদে ঢাকা কলেজ শিক্ষিতবৃন্দের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত
- সময়: ০৬:৪৬:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ অক্টোবর ২০২৩
- / ৬৯

মোঃ সালমান শরিফ সাজিদ,ঢাকা প্রতিনিধি
গত বেশ কয়েকদিন ধরে ফিলিস্তিনের উপর ইসরাইলের অমানবিক হত্যাকান্ড এবং বোমা হামলার প্রতিবাদে ঢাকা কলেজের সাধারণ শিক্ষার্থীবৃন্দ আজ বৃহস্পতিবার সকাল ১১.৩০ শে বিক্ষোভ সমাবেশ করেন।
উক্ত সমাবেশে ইসরাইলের কঠোর সমালোচনা করা হয় এবং ভারত সহ যারা ইসরাইলের পক্ষে অবস্থান করেছে তাদেরকে বয়কট করা আহবান জানানো হয়। পাশাপাশি জাতিসংঘ কে সহিংসতা এড়িয়ে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করার জন্য আহ্বান জানানো হয়। ইসরাইলের এই আগ্রাসন থেকে মুসলমানদের প্রথম কিবলা আল আকসা কে মুক্ত করা না হলে পৃথিবীর মানচিত্র থেকে ইসরাইলকে মুছে ফেলার হুশিয়ার দেন সাধারণ শিক্ষার্থীবৃন্দ।
অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষা থাকার কারণে খুব অল্প সময়ের মধ্যে বিক্ষোভ সমাবেশটি সমাপ্ত করা হয়।
Discover more from জনসংযোগ
Subscribe to get the latest posts sent to your email.














