৩৪ নর্থব্রক হলরোড সুত্রাপুর ঢাকা ০৪:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ফিলিস্তিনে ইসরায়েলের হামলার প্রতিবাদে কাউনিয়ার বেইলিব্রীজ বাজারে বিক্ষোভ

জনসংযোগ ডেস্ক
  • সময়: ০৭:১৪:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ২০ অক্টোবর ২০২৩
  • / ৮৩
ফিলিস্তিনে ইসরায়েলের হামলার প্রতিবাদে কাউনিয়ার বেইলিব্রীজ বাজারে বিক্ষোভ

মোঃ জাকিরুল ইসলাম, কাউনিয়া (রংপুর)

ফিলিস্তিনিমুসলমানদের ওপর ইসরায়েলি বর্বরোচিত হামলার প্রতিবাদে কাউনিয়া উপজেলার বেইলিব্রীজ বাজারে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২০ অক্টোবর) জুমার নামাজের পর বেইলিব্রীজ বাজার এলাকার প্রায় প্রত্যেকটা মসজিদ থেকে এই মিছিল বের করেন মুসল্লিরা। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বেইলিব্রীজ বাস স্ট্যান্ড রংপুর কুড়িগ্রাম মহাসড়কের পাশে বিক্ষোভ সমাবেশ করেন তারা। এসময় কয়েক হাজার মুসল্লিরা যুদ্ধ বন্ধে বিভিন্ন প্ল্যাকার্ড বহন করে সমাবেশে অংশ নেন।

ফিলিস্তিনে ইসরায়েলের হামলার প্রতিবাদে কাউনিয়ার বেইলিব্রীজ বাজারে বিক্ষোভ
বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন খামার চান্দঘাট পুরাতন জামে মসজিদের খতিব মাও: শহিদুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন, বেইলিব্রীজ বাজার জামে মসজিদের ভারপ্রাপ্ত খতিব হাফেজ মো: আব্দুল্লাহ, বাজার জামে মসজিদের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, শহীদবাগ ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ফেরদৌস আহমেদ ফিরোজ, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ন সম্পাদক হাফিজুর রহমান প্রমুখ।

এসময় বক্তারা অবিলম্বে ইসরায়েলি বর্বরোচিত হামলা বন্ধের আহবান জানিয়ে কঠোর নিন্দা জানান। তারা বলেন, অনতিবিলম্বে ফিলিস্তিনি মুসলমানদের ওপর যুদ্ধ বন্ধ করাসহ সকল ইসরায়েলি পণ্য বর্জন, বাংলাদেশের সাথে ইসরায়েলির সকল কূটনীতিক সম্পর্ক ছিন্ন করা, বাংলাদেশ থেকে সৈন্য প্রেরণ করে ফিলিস্তিনির পক্ষে যুদ্ধ করার পরিবেশ তৈরি, বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে ফিলিস্তিনে খাদ্য, ঔষধসহ সকল প্রকার প্রয়োজনীয় পণ্য সরবরাহ করার ব্যবস্থা গ্রহণের দাবি জানান ।

এছাড়া মুসলমানদের প্রথম কেবলা ‘বায়তুল মুকাদ্দাস’ মসজিদ রক্ষায় দেশের সকল মুসলমানদের ঐক্যবদ্ধ হয়ে ইসরায়েলিদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহবান জানান তারা।

এর আগে রাষ্ট্রীয় ঘোষণায় উপজেলার সকল মসজিদে ইসারায়োলি আগ্রাসন থেকে ফিলিস্তিনিদের উদ্ধারে মহান আল্লাহর কাছে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।


Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

নিউজটি শেয়ার করুন

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

banner

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

ফিলিস্তিনে ইসরায়েলের হামলার প্রতিবাদে কাউনিয়ার বেইলিব্রীজ বাজারে বিক্ষোভ

সময়: ০৭:১৪:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ২০ অক্টোবর ২০২৩
ফিলিস্তিনে ইসরায়েলের হামলার প্রতিবাদে কাউনিয়ার বেইলিব্রীজ বাজারে বিক্ষোভমোঃ জাকিরুল ইসলাম, কাউনিয়া (রংপুর) ফিলিস্তিনিমুসলমানদের ওপর ইসরায়েলি বর্বরোচিত হামলার প্রতিবাদে কাউনিয়া উপজেলার বেইলিব্রীজ বাজারে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২০ অক্টোবর) জুমার নামাজের পর বেইলিব্রীজ বাজার এলাকার প্রায় প্রত্যেকটা মসজিদ থেকে এই মিছিল বের করেন মুসল্লিরা। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বেইলিব্রীজ বাস স্ট্যান্ড রংপুর কুড়িগ্রাম মহাসড়কের পাশে বিক্ষোভ সমাবেশ করেন তারা। এসময় কয়েক হাজার মুসল্লিরা যুদ্ধ বন্ধে বিভিন্ন প্ল্যাকার্ড বহন করে সমাবেশে অংশ নেন। ফিলিস্তিনে ইসরায়েলের হামলার প্রতিবাদে কাউনিয়ার বেইলিব্রীজ বাজারে বিক্ষোভ বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন খামার চান্দঘাট পুরাতন জামে মসজিদের খতিব মাও: শহিদুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন, বেইলিব্রীজ বাজার জামে মসজিদের ভারপ্রাপ্ত খতিব হাফেজ মো: আব্দুল্লাহ, বাজার জামে মসজিদের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, শহীদবাগ ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ফেরদৌস আহমেদ ফিরোজ, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ন সম্পাদক হাফিজুর রহমান প্রমুখ। এসময় বক্তারা অবিলম্বে ইসরায়েলি বর্বরোচিত হামলা বন্ধের আহবান জানিয়ে কঠোর নিন্দা জানান। তারা বলেন, অনতিবিলম্বে ফিলিস্তিনি মুসলমানদের ওপর যুদ্ধ বন্ধ করাসহ সকল ইসরায়েলি পণ্য বর্জন, বাংলাদেশের সাথে ইসরায়েলির সকল কূটনীতিক সম্পর্ক ছিন্ন করা, বাংলাদেশ থেকে সৈন্য প্রেরণ করে ফিলিস্তিনির পক্ষে যুদ্ধ করার পরিবেশ তৈরি, বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে ফিলিস্তিনে খাদ্য, ঔষধসহ সকল প্রকার প্রয়োজনীয় পণ্য সরবরাহ করার ব্যবস্থা গ্রহণের দাবি জানান । এছাড়া মুসলমানদের প্রথম কেবলা ‘বায়তুল মুকাদ্দাস’ মসজিদ রক্ষায় দেশের সকল মুসলমানদের ঐক্যবদ্ধ হয়ে ইসরায়েলিদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহবান জানান তারা। এর আগে রাষ্ট্রীয় ঘোষণায় উপজেলার সকল মসজিদে ইসারায়োলি আগ্রাসন থেকে ফিলিস্তিনিদের উদ্ধারে মহান আল্লাহর কাছে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.