৩৪ নর্থব্রক হলরোড সুত্রাপুর ঢাকা ০৪:২৮ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ফিলিস্তিনে গণহত্যা বন্ধের দাবিতে যবিপ্রবিতে ক্লাস-পরীক্ষা বন্ধের আহ্বান

জনসংযোগ ডেস্ক
  • সময়: ১১:১৫:৪৪ অপরাহ্ন, রবিবার, ৬ এপ্রিল ২০২৫
  • / ১০২
ফিলিস্তিনে গণহত্যা বন্ধের দাবিতে যবিপ্রবিতে ক্লাস-পরীক্ষা বন্ধের আহ্বান

বর্বর ইজরায়েল কতৃক ফিলিস্তিনের গাজায় চলমান গণহত্যা, দখলদারত্ব ও মানবিক বিপর্যয়ের প্রতিবাদে আগামী ৭ এপ্রিল ‘গ্লোবাল স্ট্রাইক ফর গাজা’ কর্মসূচির অংশ হিসেবে ক্লাস, ল্যাব ও পরীক্ষায় অংশ না নেয়ার ঘোষণা দিয়েছেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) সাধারণ শিক্ষার্থীরা।

রোববার (৬ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সাধারণ শিক্ষার্থী প্যাডে ক্লাস পরীক্ষা বর্জনের এ ঘোষণা দেয় যবিপ্রবি শিক্ষার্থীরা

এতে বলা হয়, আমরা, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, গাজার জনগণের প্রতি অটল সংহতি প্রকাশ করছি। আমরা গ্লোবাল স্ট্রাইকে অংশ নিয়ে গাজার জনগণের ওপর চাপিয়ে দেয়া সন্ত্রাসী ইজরায়েলের দখলদারিত্ব, নির্যাতন ও অবিচারের বিরুদ্ধে আওয়াজ তুলছি। এজন্য আমরা কোনো ক্লাস, ল্যাব কিংবা পরীক্ষায় অংশ নেব না।

এ বিষয়ে ইসলামিক কালচারাল সোসাইটির সভাপতি জোবায়ের মাহমুদ বলেন, ইসরাইলের বর্বর আগ্রাসন ও মানবতাবিরোধী গণহত্যায় গোটা গাজা আজ পরিণত হয়েছে মৃত্যুপুরীতে। শিশু, নারী, বৃদ্ধ কেউই রেহাই পাচ্ছে না এই অমানবিক হত্যাযজ্ঞ থেকে। হাসপাতাল, স্কুল, আশ্রয়কেন্দ্র—কোনো কিছুই রক্ষা পাচ্ছে না ইসরাইলি বোমা বর্ষণ থেকে। অপরদিকে, মুসলিম বিশ্বসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের নীরবতা আজ মানবতার লজ্জা। এই নির্লজ্জ নীরবতা শুধু ইসরাইলকেই নয়, বরং সকল দখলদার ও আগ্রাসী শক্তিকে উৎসাহিত করছে।আমরা গাজার নিপীড়িত জনগণের প্রতি আমাদের সংহতি প্রকাশ করছি এবং একইসাথে ইসরাইলি আগ্রাসনের বিরুদ্ধে কঠোর প্রতিবাদ জানাচ্ছি।

এছাড়া হিসাব বিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী তরিকুল ইসলাম বলেন, আমি মনে করি এখন নীরব থাকাটা অন্যায়ের পক্ষে দাঁড়ানোর শামিল। বিশ্বব্যাপী যখন গাজার মানুষ নৃশংস গণহত্যার শিকার হচ্ছে, তখন আমাদের অবস্থান স্পষ্ট করা জরুরি। তাই গাজাবাসীর ডাকে সাড়া দিয়ে শান্তিপূর্ণভাবে ক্লাস-পরীক্ষা বর্জন করে আমরা তাদের পাশে দাঁড়ানোর সংকল্প নিয়েছি।


Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.

জনপ্রিয় ট্যাগ :

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

নিউজটি শেয়ার করুন

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

banner

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

ফিলিস্তিনে গণহত্যা বন্ধের দাবিতে যবিপ্রবিতে ক্লাস-পরীক্ষা বন্ধের আহ্বান

সময়: ১১:১৫:৪৪ অপরাহ্ন, রবিবার, ৬ এপ্রিল ২০২৫
ফিলিস্তিনে গণহত্যা বন্ধের দাবিতে যবিপ্রবিতে ক্লাস-পরীক্ষা বন্ধের আহ্বানবর্বর ইজরায়েল কতৃক ফিলিস্তিনের গাজায় চলমান গণহত্যা, দখলদারত্ব ও মানবিক বিপর্যয়ের প্রতিবাদে আগামী ৭ এপ্রিল ‘গ্লোবাল স্ট্রাইক ফর গাজা’ কর্মসূচির অংশ হিসেবে ক্লাস, ল্যাব ও পরীক্ষায় অংশ না নেয়ার ঘোষণা দিয়েছেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) সাধারণ শিক্ষার্থীরা। রোববার (৬ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সাধারণ শিক্ষার্থী প্যাডে ক্লাস পরীক্ষা বর্জনের এ ঘোষণা দেয় যবিপ্রবি শিক্ষার্থীরা এতে বলা হয়, আমরা, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, গাজার জনগণের প্রতি অটল সংহতি প্রকাশ করছি। আমরা গ্লোবাল স্ট্রাইকে অংশ নিয়ে গাজার জনগণের ওপর চাপিয়ে দেয়া সন্ত্রাসী ইজরায়েলের দখলদারিত্ব, নির্যাতন ও অবিচারের বিরুদ্ধে আওয়াজ তুলছি। এজন্য আমরা কোনো ক্লাস, ল্যাব কিংবা পরীক্ষায় অংশ নেব না। এ বিষয়ে ইসলামিক কালচারাল সোসাইটির সভাপতি জোবায়ের মাহমুদ বলেন, ইসরাইলের বর্বর আগ্রাসন ও মানবতাবিরোধী গণহত্যায় গোটা গাজা আজ পরিণত হয়েছে মৃত্যুপুরীতে। শিশু, নারী, বৃদ্ধ কেউই রেহাই পাচ্ছে না এই অমানবিক হত্যাযজ্ঞ থেকে। হাসপাতাল, স্কুল, আশ্রয়কেন্দ্র—কোনো কিছুই রক্ষা পাচ্ছে না ইসরাইলি বোমা বর্ষণ থেকে। অপরদিকে, মুসলিম বিশ্বসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের নীরবতা আজ মানবতার লজ্জা। এই নির্লজ্জ নীরবতা শুধু ইসরাইলকেই নয়, বরং সকল দখলদার ও আগ্রাসী শক্তিকে উৎসাহিত করছে।আমরা গাজার নিপীড়িত জনগণের প্রতি আমাদের সংহতি প্রকাশ করছি এবং একইসাথে ইসরাইলি আগ্রাসনের বিরুদ্ধে কঠোর প্রতিবাদ জানাচ্ছি। এছাড়া হিসাব বিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী তরিকুল ইসলাম বলেন, আমি মনে করি এখন নীরব থাকাটা অন্যায়ের পক্ষে দাঁড়ানোর শামিল। বিশ্বব্যাপী যখন গাজার মানুষ নৃশংস গণহত্যার শিকার হচ্ছে, তখন আমাদের অবস্থান স্পষ্ট করা জরুরি। তাই গাজাবাসীর ডাকে সাড়া দিয়ে শান্তিপূর্ণভাবে ক্লাস-পরীক্ষা বর্জন করে আমরা তাদের পাশে দাঁড়ানোর সংকল্প নিয়েছি।

Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.