৩৪ নর্থব্রক হলরোড সুত্রাপুর ঢাকা ১০:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ফুলছড়িতে প্রাণীসম্পদের জলবায়ু সহনশীল মুরগির ঘর উদ্বোধন

জনসংযোগ ডেস্ক
  • সময়: ০২:১১:১৫ অপরাহ্ন, সোমবার, ১৬ অক্টোবর ২০২৩
  • / ৫০
ফুলছড়িতে প্রাণীসম্পদের জলবায়ু সহনশীল মুরগির ঘর উদ্বোধন

গাইবান্ধা প্রতিনিধিঃ

গাইবান্ধার ফুলছড়িতে প্রাণীসম্পদ দপ্তরের আওতায় জলবায়ু সহনশীল মুরগির ঘর উদ্বোধন করা হয়েছে সোমবার (১৬ অক্টোবর) ফুলছড়ি উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের আওতায় স্ক্যাভেজিং চিকেন ভ্যালু চেইন উৎপাদক দলের সদস্যদের ইনভেস্টমেন্ট সাপোর্ট হিসেবে প্রদত্ত অর্থ দিয়ে উৎপাদক দলের সদস্য কর্তৃক নির্মিত জলবায়ু সহনশীল মুরগির ঘর আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়।

ফুলছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আনিসুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন, ফুলছড়ি উপজেলার পরিষদ চেয়ারম্যান জি.এম সেলিম পারভেজ, সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আলাউদ্দিন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: জহিরুল ইসলাম, উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান আঞ্জুমনোয়ারা বেগম মেরী, প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা উম্মে নুজহাতুল জান্নাত নুরী প্রমুখ।

ফুলছড়ি উপজেলা প্রাণীসম্পদ ডা: জহিরুল ইসলাম জানান, উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নের চন্দিয়া ও উদাখালী ইউনিয়নের সোনারপাড়া পারিবারিক মুরগি উৎপাদনকারী দলের ৫৬জন সদস্যের বাড়িতে জলবায়ু সহনশীল মুরগির ঘর প্রদান করা হয়েছে। প্রাণীসম্পদ অফিস কর্তৃক চেকের মাধ্যমে প্রদত্ত ২০ হাজার টাকা ব্যয়ে সদস্যরা নিজেরাই সরবরাহকৃত নকশা অনুযায়ী এসব ঘর তৈরি করেছেন।


Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.

জনপ্রিয় ট্যাগ :

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

নিউজটি শেয়ার করুন

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

banner

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

ফুলছড়িতে প্রাণীসম্পদের জলবায়ু সহনশীল মুরগির ঘর উদ্বোধন

সময়: ০২:১১:১৫ অপরাহ্ন, সোমবার, ১৬ অক্টোবর ২০২৩
ফুলছড়িতে প্রাণীসম্পদের জলবায়ু সহনশীল মুরগির ঘর উদ্বোধনগাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধার ফুলছড়িতে প্রাণীসম্পদ দপ্তরের আওতায় জলবায়ু সহনশীল মুরগির ঘর উদ্বোধন করা হয়েছে সোমবার (১৬ অক্টোবর) ফুলছড়ি উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের আওতায় স্ক্যাভেজিং চিকেন ভ্যালু চেইন উৎপাদক দলের সদস্যদের ইনভেস্টমেন্ট সাপোর্ট হিসেবে প্রদত্ত অর্থ দিয়ে উৎপাদক দলের সদস্য কর্তৃক নির্মিত জলবায়ু সহনশীল মুরগির ঘর আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। ফুলছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আনিসুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন, ফুলছড়ি উপজেলার পরিষদ চেয়ারম্যান জি.এম সেলিম পারভেজ, সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আলাউদ্দিন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: জহিরুল ইসলাম, উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান আঞ্জুমনোয়ারা বেগম মেরী, প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা উম্মে নুজহাতুল জান্নাত নুরী প্রমুখ। ফুলছড়ি উপজেলা প্রাণীসম্পদ ডা: জহিরুল ইসলাম জানান, উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নের চন্দিয়া ও উদাখালী ইউনিয়নের সোনারপাড়া পারিবারিক মুরগি উৎপাদনকারী দলের ৫৬জন সদস্যের বাড়িতে জলবায়ু সহনশীল মুরগির ঘর প্রদান করা হয়েছে। প্রাণীসম্পদ অফিস কর্তৃক চেকের মাধ্যমে প্রদত্ত ২০ হাজার টাকা ব্যয়ে সদস্যরা নিজেরাই সরবরাহকৃত নকশা অনুযায়ী এসব ঘর তৈরি করেছেন।

Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.