৩৪ নর্থব্রক হলরোড সুত্রাপুর ঢাকা ১০:৪১ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ফুলবাড়িয়া উপজেলা নির্বাচনে আগাম প্রচারণায় সরব প্রার্থীরা

জনসংযোগ ডেস্ক
  • সময়: ০৪:২২:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মার্চ ২০২৪
  • / ৩৭
ফুলবাড়িয়া উপজেলা নির্বাচনে আগাম প্রচারণায় সরব প্রার্থীরা

ময়মনসিংহ জেলা প্রতিনিধি

ময়মনসিংহ বিভাগীয় শহরের খুব কাছাকাছি অবস্থিত এই ফুলবাড়িয়া উপজেলা উপজেলা। কৃষিনির্ভর অর্থনীতি সমৃদ্ধ ফুলবাড়ীয়ায় ১৩ জুন সংঘটিত হওয়া লক্ষীপুর যুদ্ধ ফুলবাড়ীয়ার মুক্তিযুদ্ধের ইতিহাসে বিশেষভাবে স্মরণীয় হয়ে আছে ইতিহাসের পাতায়। সামাজিক ও রাজনৈতিক সম্প্রীতি ফুলবাড়িয়ার বিশেষ অর্জন বলে মনে করা হয়।
আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন ধাপে ধাপে শুরু হচ্ছে আগামী পবিত্র ইদ-উল-ফিতরের পরপরই । তারই অংশ হিসেবে ফুলবাড়িয়া উপজেলা পরিষদ নির্বাচনে আগাম প্রচারণায় ব্যস্ত সময় ব্যায় করছেন সম্ভাব্য প্রার্থীরা। ১৩ টি ইউনিয়ন এবং একটি পৌরসভা নিয়ে গঠিত ফুলবাড়িয়া উপজেলার ভোটার সংখ্যা প্রায় ৩ লক্ষ ৮৫ হাজার। বাংলাদেশ আওয়ামী লীগ প্রার্থীতা উন্মুক্ত করার সুযোগে উপজেলা চেয়ারম্যান পদে মাঠে সরব রয়েছেন প্রায় ডজনখানেক প্রার্থী। আগাম প্রচারণায় ভোটারদের মাঝে ছুটে চলছেন বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে। লিফলেট, পোষ্টারের প্রচারণার মাধ্যমে মাঠে থাকার কথা জানান দিচ্ছেন সম্ভাব্য প্রার্থীরা। সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে মাঠে রয়েছেন বর্তমান ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান শরাফ উদ্দিন (শর) তিনি সবশেষ নির্বাচনে ভাইস চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছিলেন। বিভিন্ন ইউনিয়নে গণসংযোগ করছেন ২০১৪ সালের নির্বাচনে বিপুল ভোটে নির্বাচিত উপজেলা ভাইস চেয়ারম্যান এবং ফুলবাড়িয়া সদরের আলহেরা একাডেমি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ফজলুল হক শামীম, উনার বিভিন্ন ইউনিয়নে নির্দিষ্ট ভোট ব্যাংক আছে বলে জানা যায়। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, যিনি অনেকদিন যাবত তৃণমূলে সময় দিচ্ছেন বলে জানা যায়। গণসংযোগ এবং বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ করে উপজেলাবাসীর সমর্থন চাচ্ছেন জেলা পরিষদ সদস্য ডা.কামরুজ্জামান, সাবেক জেলা পরিষদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল আমীন, জেলা আওয়ামী লীগের আইন সম্পাদক মফিজ উদ্দিন, সাবেক ঢাবি ছাত্রলীগ নেত্রী এবং বিগত সংসদ নির্বাচনে অংশ নেয়া সেলিমা বেগম সালমা, সাবেক উপজেলা ছাত্রলীগ সভাপতি এবং যুবলীগ নেতা রফিকুল ইসলাম রাকিব, বিএনপি নেতা অধ্যক্ষ আনোয়ার হোসেন বাদশা, উপজেলা বিএনপির সদস্য শাহ আলমগীর সহ আরও কয়েকজন ।
তবে, উপজেলা বাসী মনে করেন নির্দিষ্ট ভোট ব্যাংক রয়েছে এমন প্রার্থী আসন্ন নির্বাচনে এগিয়ে থাকবেন এবং স্বচ্ছ ইমেজের প্রার্থীর পক্ষেই জণগণ রায় দিবেন।


Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.

জনপ্রিয় ট্যাগ :

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

নিউজটি শেয়ার করুন

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

banner

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

ফুলবাড়িয়া উপজেলা নির্বাচনে আগাম প্রচারণায় সরব প্রার্থীরা

সময়: ০৪:২২:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মার্চ ২০২৪
ফুলবাড়িয়া উপজেলা নির্বাচনে আগাম প্রচারণায় সরব প্রার্থীরাময়মনসিংহ জেলা প্রতিনিধি ময়মনসিংহ বিভাগীয় শহরের খুব কাছাকাছি অবস্থিত এই ফুলবাড়িয়া উপজেলা উপজেলা। কৃষিনির্ভর অর্থনীতি সমৃদ্ধ ফুলবাড়ীয়ায় ১৩ জুন সংঘটিত হওয়া লক্ষীপুর যুদ্ধ ফুলবাড়ীয়ার মুক্তিযুদ্ধের ইতিহাসে বিশেষভাবে স্মরণীয় হয়ে আছে ইতিহাসের পাতায়। সামাজিক ও রাজনৈতিক সম্প্রীতি ফুলবাড়িয়ার বিশেষ অর্জন বলে মনে করা হয়। আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন ধাপে ধাপে শুরু হচ্ছে আগামী পবিত্র ইদ-উল-ফিতরের পরপরই । তারই অংশ হিসেবে ফুলবাড়িয়া উপজেলা পরিষদ নির্বাচনে আগাম প্রচারণায় ব্যস্ত সময় ব্যায় করছেন সম্ভাব্য প্রার্থীরা। ১৩ টি ইউনিয়ন এবং একটি পৌরসভা নিয়ে গঠিত ফুলবাড়িয়া উপজেলার ভোটার সংখ্যা প্রায় ৩ লক্ষ ৮৫ হাজার। বাংলাদেশ আওয়ামী লীগ প্রার্থীতা উন্মুক্ত করার সুযোগে উপজেলা চেয়ারম্যান পদে মাঠে সরব রয়েছেন প্রায় ডজনখানেক প্রার্থী। আগাম প্রচারণায় ভোটারদের মাঝে ছুটে চলছেন বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে। লিফলেট, পোষ্টারের প্রচারণার মাধ্যমে মাঠে থাকার কথা জানান দিচ্ছেন সম্ভাব্য প্রার্থীরা। সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে মাঠে রয়েছেন বর্তমান ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান শরাফ উদ্দিন (শর) তিনি সবশেষ নির্বাচনে ভাইস চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছিলেন। বিভিন্ন ইউনিয়নে গণসংযোগ করছেন ২০১৪ সালের নির্বাচনে বিপুল ভোটে নির্বাচিত উপজেলা ভাইস চেয়ারম্যান এবং ফুলবাড়িয়া সদরের আলহেরা একাডেমি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ফজলুল হক শামীম, উনার বিভিন্ন ইউনিয়নে নির্দিষ্ট ভোট ব্যাংক আছে বলে জানা যায়। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, যিনি অনেকদিন যাবত তৃণমূলে সময় দিচ্ছেন বলে জানা যায়। গণসংযোগ এবং বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ করে উপজেলাবাসীর সমর্থন চাচ্ছেন জেলা পরিষদ সদস্য ডা.কামরুজ্জামান, সাবেক জেলা পরিষদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল আমীন, জেলা আওয়ামী লীগের আইন সম্পাদক মফিজ উদ্দিন, সাবেক ঢাবি ছাত্রলীগ নেত্রী এবং বিগত সংসদ নির্বাচনে অংশ নেয়া সেলিমা বেগম সালমা, সাবেক উপজেলা ছাত্রলীগ সভাপতি এবং যুবলীগ নেতা রফিকুল ইসলাম রাকিব, বিএনপি নেতা অধ্যক্ষ আনোয়ার হোসেন বাদশা, উপজেলা বিএনপির সদস্য শাহ আলমগীর সহ আরও কয়েকজন । তবে, উপজেলা বাসী মনে করেন নির্দিষ্ট ভোট ব্যাংক রয়েছে এমন প্রার্থী আসন্ন নির্বাচনে এগিয়ে থাকবেন এবং স্বচ্ছ ইমেজের প্রার্থীর পক্ষেই জণগণ রায় দিবেন।

Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.