৩৪ নর্থব্রক হলরোড সুত্রাপুর ঢাকা ০৩:৪২ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলা জামাতের পূজা মন্ডপ পরিদর্শন।

জনসংযোগ ডেস্ক
  • সময়: ১১:৫১:০৭ অপরাহ্ন, বুধবার, ১ অক্টোবর ২০২৫
  • / ৬৭
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলা জামাতের পূজা মন্ডপ পরিদর্শন।

মোঃ সাইফুর রহমান, ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি:

শারদীয় দুর্গোৎসবের মহা-নবমীর দিনে ফুলবাড়ী উপজেলার ৩নং সদর ইউনিয়নের ১৬টি পূজা মণ্ডপ ঘুরে দেখেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ও সহযোগী সংগঠনসমূহের স্থানীয় নেতৃবৃন্দ।
এদিন সরেজমিনে প্রতিটি পূজা মণ্ডপে উপস্থিত ছিলেন উপজেলা আমির মাওলানা মোঃ আব্দুল মালেক, ফুলবাড়ী সদর ইউনিয়ন আমির মোঃ সাইদুর রহমানসহ উপজেলা জামায়াত, ছাত্রশিবির ও যুব বিভাগের নেতাকর্মীরা।
পূজা উদ্‌যাপনকে কেন্দ্র করে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে এবং সর্বস্তরের মানুষের সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার উদ্দেশ্যে নেতৃবৃন্দ মণ্ডপ পরিদর্শন করেন। এ সময় তারা পূজা উদ্যাপন কমিটির সদস্য ও উপস্থিত ভক্তদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং সবাইকে আন্তরিক অভিনন্দন জানান।
উপজেলা নেতৃবৃন্দ জানান, ধর্মীয় সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখতে তারা সবসময় সাধারণ মানুষের পাশে থেকে সহযোগিতা করবেন।


Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.

জনপ্রিয় ট্যাগ :

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

নিউজটি শেয়ার করুন

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

banner

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলা জামাতের পূজা মন্ডপ পরিদর্শন।

সময়: ১১:৫১:০৭ অপরাহ্ন, বুধবার, ১ অক্টোবর ২০২৫
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলা জামাতের পূজা মন্ডপ পরিদর্শন।মোঃ সাইফুর রহমান, ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি: শারদীয় দুর্গোৎসবের মহা-নবমীর দিনে ফুলবাড়ী উপজেলার ৩নং সদর ইউনিয়নের ১৬টি পূজা মণ্ডপ ঘুরে দেখেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ও সহযোগী সংগঠনসমূহের স্থানীয় নেতৃবৃন্দ। এদিন সরেজমিনে প্রতিটি পূজা মণ্ডপে উপস্থিত ছিলেন উপজেলা আমির মাওলানা মোঃ আব্দুল মালেক, ফুলবাড়ী সদর ইউনিয়ন আমির মোঃ সাইদুর রহমানসহ উপজেলা জামায়াত, ছাত্রশিবির ও যুব বিভাগের নেতাকর্মীরা। পূজা উদ্‌যাপনকে কেন্দ্র করে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে এবং সর্বস্তরের মানুষের সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার উদ্দেশ্যে নেতৃবৃন্দ মণ্ডপ পরিদর্শন করেন। এ সময় তারা পূজা উদ্যাপন কমিটির সদস্য ও উপস্থিত ভক্তদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং সবাইকে আন্তরিক অভিনন্দন জানান। উপজেলা নেতৃবৃন্দ জানান, ধর্মীয় সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখতে তারা সবসময় সাধারণ মানুষের পাশে থেকে সহযোগিতা করবেন।

Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.