৩৪ নর্থব্রক হলরোড সুত্রাপুর ঢাকা ০৯:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বকশীগঞ্জে অটো গাড়ি ও টাকা ছিনতাই থানায় অভিযোগ 

জনসংযোগ ডেস্ক
  • সময়: ১১:২৫:২৪ পূর্বাহ্ন, রবিবার, ১৬ মার্চ ২০২৫
  • / ৪৮
বকশীগঞ্জে অটো গাড়ি ও টাকা ছিনতাই থানায় অভিযোগ 

এ,কে,এম নুর আলম নয়ন, জামালপুর প্রতিনিধি

জামালপুর জেলায় বকশীগঞ্জে সড়কে গতিরোধ করে চালককে পিটিয়ে অটোগাড়ী ও নগদ টাকা ছিনতাই করেছেন দুর্বৃত্তরা । এই সময় দুলাল মিয়াকে বেধর পিটিয়ে আহত করেছেন এ বিষয়ে থানায় অভিযোগ দিয়েছেন চিকিৎসাধীন অটো চালক গরু ব্যবসায়ী দুলাল মিয়া।

বকশীগঞ্জ থানায় ১৬ মার্চ অভিযোগে করেন  গোয়ালগাও মধ্যপাড়া গ্রামের অটোচালক ও গরু ব্যবসায়ী দুলাল মিয়া গত শনিবার দুপুরে পরিচিত চার জন লোক গামারিয়াপাড়া নামক স্থানে তার অটো গতিরোধ করে। অপরিচিত লোক ছিলো ৭/৮ জন। তাদের সবার হাতে ছিলো ধারালো অস্ত্র। গতিরোধকারীরা গাড়ী সামনে দাড়িঁয়ে অটো চালক দুলালকে পিটিয়ে আহত করে এবং দুলালের কাছ থেকে নগদ নব্বই হাজার টাকা ও তার অটো গাড়ীটি ছিনতাই করে নেয়। অচেতন অবস্থায় প্রতিবেশি লোকজন দুলালকে উদ্ধার করে শনিবার রাতে বকশীগঞ্জ হাসপাতালে ভর্তি করে। এব্যাপারে চিকিৎসাধীন দুলাল মিয়া নামীয় ৪ জনসহ অপ্সাতনামা ৭/৮ জনের বিরুদ্ধে বকশীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। নামীয় ৪ জন হলেন-বকশীগঞ্জ উপজেলার গোয়ালগাও মধ্যপাড়ার সেলিম মিয়া, ফুটা মিয়া ও আনোয়ার হোসেন এবং সূর্য্যনগর গ্রামের হুমায়ুন ।

এব্যাপারে বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ খন্দকার শাকের আহমেদ জানান, পুলিশ ঘটনা তদন্ত করছেন। তদন্তের পর পরবর্তী ব্যবস্থা গ্রহন করা হবে।


Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.

জনপ্রিয় ট্যাগ :

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

নিউজটি শেয়ার করুন

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

banner

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

বকশীগঞ্জে অটো গাড়ি ও টাকা ছিনতাই থানায় অভিযোগ 

সময়: ১১:২৫:২৪ পূর্বাহ্ন, রবিবার, ১৬ মার্চ ২০২৫
বকশীগঞ্জে অটো গাড়ি ও টাকা ছিনতাই থানায় অভিযোগ এ,কে,এম নুর আলম নয়ন, জামালপুর প্রতিনিধি জামালপুর জেলায় বকশীগঞ্জে সড়কে গতিরোধ করে চালককে পিটিয়ে অটোগাড়ী ও নগদ টাকা ছিনতাই করেছেন দুর্বৃত্তরা । এই সময় দুলাল মিয়াকে বেধর পিটিয়ে আহত করেছেন এ বিষয়ে থানায় অভিযোগ দিয়েছেন চিকিৎসাধীন অটো চালক গরু ব্যবসায়ী দুলাল মিয়া। বকশীগঞ্জ থানায় ১৬ মার্চ অভিযোগে করেন  গোয়ালগাও মধ্যপাড়া গ্রামের অটোচালক ও গরু ব্যবসায়ী দুলাল মিয়া গত শনিবার দুপুরে পরিচিত চার জন লোক গামারিয়াপাড়া নামক স্থানে তার অটো গতিরোধ করে। অপরিচিত লোক ছিলো ৭/৮ জন। তাদের সবার হাতে ছিলো ধারালো অস্ত্র। গতিরোধকারীরা গাড়ী সামনে দাড়িঁয়ে অটো চালক দুলালকে পিটিয়ে আহত করে এবং দুলালের কাছ থেকে নগদ নব্বই হাজার টাকা ও তার অটো গাড়ীটি ছিনতাই করে নেয়। অচেতন অবস্থায় প্রতিবেশি লোকজন দুলালকে উদ্ধার করে শনিবার রাতে বকশীগঞ্জ হাসপাতালে ভর্তি করে। এব্যাপারে চিকিৎসাধীন দুলাল মিয়া নামীয় ৪ জনসহ অপ্সাতনামা ৭/৮ জনের বিরুদ্ধে বকশীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। নামীয় ৪ জন হলেন-বকশীগঞ্জ উপজেলার গোয়ালগাও মধ্যপাড়ার সেলিম মিয়া, ফুটা মিয়া ও আনোয়ার হোসেন এবং সূর্য্যনগর গ্রামের হুমায়ুন । এব্যাপারে বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ খন্দকার শাকের আহমেদ জানান, পুলিশ ঘটনা তদন্ত করছেন। তদন্তের পর পরবর্তী ব্যবস্থা গ্রহন করা হবে।

Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.