৩৪ নর্থব্রক হলরোড সুত্রাপুর ঢাকা ০৪:১০ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বকশীগঞ্জে ঢিলেঢালা হরতাল পালিত

জনসংযোগ ডেস্ক
  • সময়: ১০:৫৯:৩১ পূর্বাহ্ন, রবিবার, ২৯ অক্টোবর ২০২৩
  • / ৭১
বকশীগঞ্জে ঢিলেঢালা হরতাল পালিত

জামালপুর জেলা প্রতিনিধিঃ এ,কে,এম নুর আলম নয়ন

গতকাল রাজধানী ঢাকায় বিএনপির এক দফা দাবি আদায়ের লক্ষ্যে মহাসমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত সমাবেশ পণ্ড হবার প্রতিবাদে ডাকা সকাল-সন্ধ্যা হরতাল বকশীগঞ্জে ঢিলেঢালাভাবে পালিত হচ্ছে।
রোববার (২৯ অক্টোবর) সকাল থেকেই ঢাকা মহানগর বাস টার্মিনাল ও জেলা বাস টার্মিনাল থেকে এখন পর্যন্ত দূরপাল্লার কোনো বাস ছেড়ে আসেনি তবে বকশীগঞ্জে অটোরিকশাসহ অন্যান্য ছোট ছোট গাড়ি, মোটরসাইকেল ও রিকশা চলাচল করতে দেখা যাচ্ছে।সকালের দিকে শহরের অধিকাংশ দোকানপাট বন্ধ থাকলেও বেলা বাড়ার সাথে সাথে খুলেছে দোকানসহ অধিকাংশ ব্যবসা প্রতিষ্ঠানও।

এদিকে সকাল থেকে বিএনপি-জামায়াতের কোনো নেতাকর্মীকে হরতালের সমর্থনে মিছিল করতে দেখা যায়নি। অন্যদিকে সহিংসতা ও পিকেটিং প্রতিরোধে বকশীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের দলীয় নেতা কর্মী ও অঙ্গ সংগঠন সহ প্রত্যেকটি মোড়ে আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল পরিমাণ সদস্য মোতায়েন রয়েছে। টহল দিতে দেখা গেছে অতিরিক্ত পুলিশ সদস্যদের।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সোহেল রানা জানান, বকশীগঞ্জ উপজেলায় আইনশৃঙ্খলা রক্ষায় সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। জনসাধারণের জানমালের নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে, যাতে করে কোন সহিংসতা না ঘটে সাধারণ মানুষ নিরাপদ ভাবে চলাচল করতে পারে।


Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.

জনপ্রিয় ট্যাগ :

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

নিউজটি শেয়ার করুন

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

banner

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

বকশীগঞ্জে ঢিলেঢালা হরতাল পালিত

সময়: ১০:৫৯:৩১ পূর্বাহ্ন, রবিবার, ২৯ অক্টোবর ২০২৩
বকশীগঞ্জে ঢিলেঢালা হরতাল পালিতজামালপুর জেলা প্রতিনিধিঃ এ,কে,এম নুর আলম নয়ন গতকাল রাজধানী ঢাকায় বিএনপির এক দফা দাবি আদায়ের লক্ষ্যে মহাসমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত সমাবেশ পণ্ড হবার প্রতিবাদে ডাকা সকাল-সন্ধ্যা হরতাল বকশীগঞ্জে ঢিলেঢালাভাবে পালিত হচ্ছে। রোববার (২৯ অক্টোবর) সকাল থেকেই ঢাকা মহানগর বাস টার্মিনাল ও জেলা বাস টার্মিনাল থেকে এখন পর্যন্ত দূরপাল্লার কোনো বাস ছেড়ে আসেনি তবে বকশীগঞ্জে অটোরিকশাসহ অন্যান্য ছোট ছোট গাড়ি, মোটরসাইকেল ও রিকশা চলাচল করতে দেখা যাচ্ছে।সকালের দিকে শহরের অধিকাংশ দোকানপাট বন্ধ থাকলেও বেলা বাড়ার সাথে সাথে খুলেছে দোকানসহ অধিকাংশ ব্যবসা প্রতিষ্ঠানও। এদিকে সকাল থেকে বিএনপি-জামায়াতের কোনো নেতাকর্মীকে হরতালের সমর্থনে মিছিল করতে দেখা যায়নি। অন্যদিকে সহিংসতা ও পিকেটিং প্রতিরোধে বকশীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের দলীয় নেতা কর্মী ও অঙ্গ সংগঠন সহ প্রত্যেকটি মোড়ে আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল পরিমাণ সদস্য মোতায়েন রয়েছে। টহল দিতে দেখা গেছে অতিরিক্ত পুলিশ সদস্যদের। বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সোহেল রানা জানান, বকশীগঞ্জ উপজেলায় আইনশৃঙ্খলা রক্ষায় সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। জনসাধারণের জানমালের নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে, যাতে করে কোন সহিংসতা না ঘটে সাধারণ মানুষ নিরাপদ ভাবে চলাচল করতে পারে।

Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.