বগুড়ায় ছুরিকাঘাতে ছাত্রদল নেতাসহ আহত ৫
- সময়: ০২:০৮:৩৭ অপরাহ্ন, রবিবার, ৬ এপ্রিল ২০২৫
- / ৭৭

মোস্তফা আল মাসুদ, বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়া পূর্ব শত্রুতার জেরে দুর্বৃত্তদের হামলায় জেলা ছাত্রদলের এক নেতাসহ পাঁচজন ছুরিকাহত হয়েছেন।
শনিবার (৫ এপ্রিল) রাত ১০:৩০ টার দিকে শহরের রেল স্টেশনের সামনে এ ঘটনা ঘটে।
আহতদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা হলেন, ৪নং ওয়ার্ড ছাত্রদল নেতা জোবায়ের (২৩), পিয়াল (২০), নাঈম (১৮), তানভীর (২০)। আহতরা সবাই চক সূত্রাপুর এলাকার বাসিন্দা। এ ঘটনায় মাথায় আঘাত নিয়ে আরও একজন চিকিৎসা নিয়েছেন। তবে তার নাম নিশ্চিত করতে পারেনি পুলিশ।
আহতরা সবাই আশঙ্কামুক্ত বলে আজ রোববার সকালে ছিলিমপুর মেডিকেল ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক হারুনুর রশিদ নিশ্চিত করেছেন। তিনি জানান, আহতদের সঙ্গে হামলাকারীদের পূর্বের শত্রুতা ছিল। সোনাতলা থেকে ট্রেনে করে আসার সময় উভয় গ্রুপের মধ্যে বাকবিতন্ডা হয়। পরে যোবায়ের ও তার বন্ধুরা ট্রেন থেকে নেমে স্টেশনের সামনে অপেক্ষা করতে থাকে। এ সময় অপর পক্ষের লোকজন এসে তাদের ওপর হামলা চালায়। এতে জোবায়ের, পিয়াল, নাঈম ও তানভীর আহত হন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং আশপাশের এলাকায় অভিযান চালায়। এ বিষয়ে বগুড়া সদর থানার ওসি এসএম মঈনুদ্দীন বলেন, ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। প্রাথমিকভাবে রাজনৈতিক পূর্ববিরোধ বা আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হামলা হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। হামলাকারীদের শনাক্ত করতে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণসহ তদন্ত শুরু করা হয়েছে।
Discover more from জনসংযোগ
Subscribe to get the latest posts sent to your email.














