নোটিশ :
বগুড়ায় পুকুর থেকে বৃদ্ধের লাশ উদ্ধার
জনসংযোগ ডেস্ক
- সময়: ০৩:২৮:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মার্চ ২০২৪
- / ৩৫

বগুড়া প্রতিনিধিঃ
বগুড়ার কাহালুতে একটি পুকুর থেকে মোস্তফা সরকার (৭০) নামের এক বৃদ্ধ ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার রাজশাহী থেকে আসা ফায়ার সার্ভিসের ডুবুরী দল ওই বৃদ্ধের লাশ উদ্ধার করে।
পুলিশ সুত্র জানায়, উপজেলার বড়মহর উচ্চ বিদ্যালয়ের পিছনে পুকুরে অক্সিজেনের অভাবে মাছ মরে যায়। বুধবার সন্ধ্যায় সেই পুকুরে মাছ ধরতে গিয়ে আর ফেরেননি ওই বৃদ্ধ। তখন তাকে খুঁজতে বেড়িয়ে পড়েন স্বজনরা। পুকুর পাড়ে তার পায়ের জুতা দেখে অনুমান করা হয় সে পানিতে ডুবে গেছে।
ঘটনার রাতে কাহালুর ফায়ার সার্ভিসের লোকজন কয়েক ঘন্টা চেষ্টা করে তার লাশ উদ্ধার করতে পারেনি। বৃহস্পতিবার রাজশাহী থেকে আসা ফায়ার সার্ভিসের ডুবুরী দল বৃদ্ধ মোস্তফার লাশ ওই পুকুর থেকে উদ্ধার করে।
Discover more from জনসংযোগ
Subscribe to get the latest posts sent to your email.
জনপ্রিয় ট্যাগ :














