বগুড়া মহাস্থান থেকে চন্ডিহারার গুরুত্বপূর্ণ স্থানে সিসি ক্যামেরা আওতায় আনা হবে চেয়ারম্যান শফি
- সময়: ১২:১৭:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ নভেম্বর ২০২৩
- / ৪১

মোঃ জান্নাতুল নাঈম,বগুড়া শিবগঞ্জ প্রতিনিধিঃ
বগুড়ার শিবগঞ্জ উপজেলার ১২নং রায়নগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ শফিকুল ইসলাম (শফি) নিজ উদ্যোগে এবং অর্থায়নে ইউনিয়নের ৩৫ টি গুরুত্বপূর্ন স্থানে সিসি ক্যামেরার আওতায় আনা হবে বলে জানান।
ইউনিয়নের অভ্যন্তরে সকলের গতিবিধি নজরদারীতে রাখতে, অপ্রীতিকর ঘটনা এড়াতে, অপরাধীদের সনাক্ত করতে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতেই এই উদ্যোগ গ্রহন করা হয়েছে।
ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম শফি জানান, আমার ইউনিয়নের সীমান্তের সাথে বগুড়া সদর উপজেলার লাহিড়ীপাড়া ইউনিয়ন ও গোকুল ইউনিয়ন এই সীমান্ত এলাকায় বিভিন্ন অপরাধ সংগঠিত করে অপরাধীরা নির্বিঘ্নে পালিয়ে যায়।আমার ইউনিয়ন পরিষদের সাধারণ মানুষ যেন নির্বিঘ্নে চলাচল করতে পারে। হয়রানির শিকার যেন না হয়।
চেয়ারম্যান আরো জানান, এছাড়াও বেশ কিছু জনবহুল স্থানে গ্রাম-পুলিশ ইতিমধ্যে কাজ করছে। পরিকল্পনা অনুযায়ী সকল স্থানে শীঘ্রই সিসি ক্যামেরা স্থাপনের কাজ সম্পন্ন হবে। আপনাদের সার্বিক সহযোগিতা কামনা করছি।
Discover more from জনসংযোগ
Subscribe to get the latest posts sent to your email.














