বগুড়া শিবগঞ্জে জমি নিয়ে বিরোধে কল্পনা খাতুন আহত
- সময়: ১২:২৬:২০ অপরাহ্ন, রবিবার, ৫ নভেম্বর ২০২৩
- / ৮১

মোঃ জান্নাতুল নাঈম,বগুড়া শিবগঞ্জ প্রতিনিধিঃ
বগুড়া শিবগঞ্জ উপজেলা একটি গ্রামে দিনের বেলায় বর্বরোচিত হামলা চালিয়ে ত্রাসের রাজত্ব কায়েম করেছে সন্ত্রাসীরা। এ সময় নারীরা এগিয়ে এলে ধারালো দেশি অস্ত্র দিয়ে তাঁদের ওপর হামলা চালায়ে কল্পনা খাতুনকে মারধর করে আহত করে, থানায় অভিযোগ দায়ের করেছেন।
জমি নিয়ে বিরোধের জেরে রবিবার দুপুরে বগুড়া শিবগঞ্জ উপজেলার শিবগঞ্জ সদর ইউনিয়নের আলাদিপুর এরুলিয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। সন্ত্রাসীদের অনেকেই বহিরাগত হওয়ায় তাদের চিনতে পারেননি গ্রামবাসী। তবে প্রতিপক্ষ তাদের ভাড়া করে এনেছে বলে ক্ষতিগ্রস্তদের দাবি। খবর পেয়ে শিবগঞ্জ থানা পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় শিবগঞ্জ থানায় কল্পনা একটি লিখিত অভিযোগ করা হয়েছে।
ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, পুরো গ্রামে সুনসান নীরবতা। চারদিকে অজানা আতঙ্ক। গ্রামের মানুষ জটলা ধরে হামলার বিষয় নিয়ে বলাবলি করছেন।
ক্ষতিগ্রস্থ কৃষক মোয়াজ্জেম হোসেনের মেয়ে কল্পনা খাতুন বলেন, তাঁর বাবার সঙ্গে একই এলাকার মৃত মোবারক আলীর ছেলে ১ নং বিবাদী আলম, ২নং খালেক,৩ নং আঃ মান্নান পিতাঃ মালেক,৪নং বাসার, ৫নং জান্নাতুল উভয়ের পিতাঃ আলম, ৬নং ইউনুস, পিতা আব্দস সামাদ প্রমানিক, ৭ নং জয়নাব বেগম, স্বামী মৃত আলিম উদ্দিন, ৮নং আরিফুল ইসলাম, পিতাঃ মৃত আলিম উদ্দিন, ৯নং শফিকুল ইসলাম, পিতাঃ আব্দুস সামাদ,
এর সাথে জমি নিয়ে বিরোধ চলছিল।
আজ হঠাৎ তাদের নেতৃত্বে আলম সহ ১০-১৫ জন ভাড়াটে সন্ত্রাসী ধারালো রামদা, হাঁসুয়া, দেশি অস্ত্র দিয়ে তাঁদের ওপর হামলা চালায়ে কল্পনা খাতুনকে মারধর করে। তারা ত্রাসের রাজত্ব কায়েম করে।
শিবগঞ্জ থানার ওসি আব্দুর রউফ বলেন, অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
Discover more from জনসংযোগ
Subscribe to get the latest posts sent to your email.














