বগুড়া শিবগঞ্জ কিচক জাতীয় পার্টির মতবিনিময় সভা অনুষ্ঠিত
- সময়: ০৩:১৪:৪৪ অপরাহ্ন, রবিবার, ২৬ নভেম্বর ২০২৩
- / ৫২
মোঃ জান্নাতুল নাঈম বগুড়া শিবগঞ্জ প্রতিনিধিঃ
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়ন জাতীয় পার্টির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৬ নভেম্বর) সান্ধায় কিচক দ্বিমুখী উচ্চ বিদ্যালয় সভা কক্ষে ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি জামিরুল ইসলাম রনি সভাপতিত্বে আয়োজিত মতবিনিময় ও আলোচনা সভায় প্রধান অতিথি বক্তব্য রাখেন উপজেলা জাতীয় পার্টির সভাপতি এরফান আলী, সাধারণ সম্পাদক ও সৈয়দপুর ইউপি চেয়ারম্যান আবদুল মোতালেব হোসেন, সাংগঠনিক সম্পাদক মাস্টার শাহিনুর ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আফজাল হোসেন।
এছাড়াও কিচক ইউনিয়ন জাতীয় পার্টির সহ সভাপতি নুর ইসলাম ধলু, সাধারণ সম্পাদক জিয়াউর রহমান, সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম, জেলা যুব সংহতির তথ্য গবেষণা বিষয়ক সম্পাদক হাসিবুল হাসান রাজিব চৌধুরী, কিচক ইউনিয়ন ছাত্র সমাজের সভাপতি মেহেদুল ইসলামসহ অনেকেই বক্তব্য রাখেন। এসময় উপস্থিত ছিলেন কিচক ইউনিয়ন জাতীয় পার্টির উপদেষ্টা মুকুল ফকির, জোশেক মন্ডল ও বিভিন্ন ওয়ার্ডের কর্মী ও নেতৃবৃন্দ।
Discover more from জনসংযোগ
Subscribe to get the latest posts sent to your email.














