বঙ্গবন্ধুকে নিয়ে কটুক্তি, সাবেক উপ মন্ত্রীর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের
- সময়: ০১:২৪:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ৯ সেপ্টেম্বর ২০২৩
- / ৭৪

আবির হোসেন সজল, লালমনিরহাটঃ
বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) লালমনিরহাট সদর থানায় সাবেক উপ মন্ত্রী বিএনপি নেতা অধ্যক্ষ আসাদুল হাবিব দুলুর নামে অভিযোগ দায়ের করা হয়।
অভিযোগ সূত্রে জানা যায়, আসাদুল হাবীব দুলু বারংবার জনসমূখে বঙ্গ বন্ধু শেখ মুজিবুর রহমানকে হেয় প্রতিপন্ন করিবার অসৎ উদ্দেশে জাতির পিতা বঙ্গবন্ধুকে নিয়ে মিথ্যা প্রপাগান্ডা এবং প্রচারনা অব্যাহত রেখেছে। তার প্রপাগান্ডা ও মিথ্যা প্রচারনা এমন এক চরম পর্যায়ে পৌঁছেছে যে মির্জা ফকরুল ইসলাম আলমগীরের উপস্থিতিতে গত ২৭/১০/২০০৩ইং তারিখে “ত্রাণ মন্ত্রীর আবিষ্কার শেখ মুজিবই এক নম্বর গড ফাদার” বলে ধৃষ্টতাপূর্ণ বক্তব্য দেন দৈনিক সংবাদ পত্রিকার প্রথম পৃষ্ঠার ০৮ নং কলামে এবং একই তারিখে বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত হয়। সারা বাংলাদেশের প্রতিবাদের ঝড় উঠলেও বি.এন.পি , জামাত জোট ক্ষমতায় থাকায় কোন আইনগত ব্যবস্থা গ্রহণ করা যায় নাই। তার ধৃষ্টতাপূর্ণ আচরন হিসাবে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বি.এন.পি মিডিয়া সেল নামক আইডি তে প্রচার করে। যা হাজার হাজার মানুষ প্রত্যক্ষ করেছে।
এভাবেই গত ৩০/০৮/২৩. তারিখে রোজ: বুধবার সময় আনুমানিক ৫:০০ ঘটিকার সময় জেলা বি.এন.পি অফিসের সামনে পাকা রাস্তার উপর দাড়িয়ে বক্তৃতা করে বলে যে, “বঙ্গবন্ধু টঙ্গবন্ধু সব বঙ্গোপসাগরে ভেসে গেছে”। তার এই রূপ ধৃষ্টতাপূর্ণ বক্তব্য তার মদদে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে BNP Media Cell নামক আইডিতে (ভেরি) ফাইড পেজ আইডি:২৬৬৩২৬৫৩৬৮৪৩১২৩) গত ৩০/০৮/২০২৩. তারিখ লাইভ প্রচার করে জাতির পিতার বিরুদ্ধে এর মাধ্যমে প্রপাগান্ডা চালায়। ইহাও হাজার হাজার দর্শক প্রত্যক্ষ করেছে।
সর্বশেষ গত ০৬/০৯/২০২৩. রোজ: বুধবার লালমনিরহাট সদর উপজেলাধীন খুনিয়া শেখ হাসিনার বাবাকে যত লোক না চেনে তার থেকে হাজা র গুন বেশি চেনে ড. মোঃ ইউনুস কে।” এই ধরনের মিথ্যা প্রপাগান্ডা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে BNP Media Cell (ভেরিফাইড পেজ) নামক আইডিতে প্রচারের মাধ্যমে জাতির পিতা ভাবমূর্তী ক্ষুন্ন করছে। যা আইনত দন্ডনীয় অপরাধ।
লালমনিরহাট সদর থানার ওসি ওমর ফারুক জানান বঙ্গবন্ধুকে নিয়ে কটুক্তি করায় এক আইনজীবী বিএনপি নেতা অধ্যক্ষ আসাদুল হাবিব দুলুর নামে একটি অভিযোগ দায়ের করেছেন, তদন্ত করে আইনুক ব্যবস্থা গ্রহণ করা হবে।
Discover more from জনসংযোগ
Subscribe to get the latest posts sent to your email.














