৩৪ নর্থব্রক হলরোড সুত্রাপুর ঢাকা ০৭:২৯ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব-এঁর ৯৩ তম জন্মবার্ষিকী উদযাপন

জনসংযোগ ডেস্ক
  • সময়: ০৩:২৩:০৭ পূর্বাহ্ন, বুধবার, ৯ অগাস্ট ২০২৩
  • / ১৪৪
বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব-এঁর ৯৩ তম জন্মবার্ষিকী উদযাপন

আবির হোসেন সজল, লালমনিরহাট :

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিনী, মহিয়সী নারী, বাঙালির সকল মুক্তি সংগ্রামের নেপথ্যে প্রেরণাদাত্রী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব-এর ৯৩তম জন্মবার্ষিকী উপলক্ষে লালমনিরহাট জেলা পুলিশের পক্ষ হতে তাঁর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন লালমনিরহাট জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম। পরবর্তীতে তিনি জেলা প্রশাসন, মহিলা বিষয়ক অধিদপ্তর ও জেলা মহিলা ক্রীড়া সংস্থা কর্তৃক আয়োজিত আলোচনা সভা শেষে অসহায় ও অস্বচ্ছল নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ ও আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

এরপর বাদ জোহর লালমনিরহাট পুলিশ লাইন্স মসজিদে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব-এঁর আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল আয়োজন করা হয়। তারপর এ উপলক্ষে জেলা পুলিশ, লালমনিরহাট-এর আয়োজনে পুলিশ লাইন্স, লালমনিরহাট-এ বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়।

উক্ত অনুষ্ঠানে আরো উপ‌স্থিত ছি‌লেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব আতিকুল হক, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) জনাব মোহাম্মদ আলমগীর রহমান, সহকারী পুলিশ সুপার(প্রবেশনার) আ. ন. ম. নিয়ামত উল্লাহ, ডিআইও-১, অফিসার ইনচার্জ সদর থানা, আরআই পুলিশ লাইন্স সহ লালমনিরহাট জেলা পুলিশের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।


Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.

জনপ্রিয় ট্যাগ :

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

নিউজটি শেয়ার করুন

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

banner

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব-এঁর ৯৩ তম জন্মবার্ষিকী উদযাপন

সময়: ০৩:২৩:০৭ পূর্বাহ্ন, বুধবার, ৯ অগাস্ট ২০২৩
বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব-এঁর ৯৩ তম জন্মবার্ষিকী উদযাপনআবির হোসেন সজল, লালমনিরহাট : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিনী, মহিয়সী নারী, বাঙালির সকল মুক্তি সংগ্রামের নেপথ্যে প্রেরণাদাত্রী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব-এর ৯৩তম জন্মবার্ষিকী উপলক্ষে লালমনিরহাট জেলা পুলিশের পক্ষ হতে তাঁর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন লালমনিরহাট জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম। পরবর্তীতে তিনি জেলা প্রশাসন, মহিলা বিষয়ক অধিদপ্তর ও জেলা মহিলা ক্রীড়া সংস্থা কর্তৃক আয়োজিত আলোচনা সভা শেষে অসহায় ও অস্বচ্ছল নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ ও আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। এরপর বাদ জোহর লালমনিরহাট পুলিশ লাইন্স মসজিদে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব-এঁর আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল আয়োজন করা হয়। তারপর এ উপলক্ষে জেলা পুলিশ, লালমনিরহাট-এর আয়োজনে পুলিশ লাইন্স, লালমনিরহাট-এ বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়। উক্ত অনুষ্ঠানে আরো উপ‌স্থিত ছি‌লেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব আতিকুল হক, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) জনাব মোহাম্মদ আলমগীর রহমান, সহকারী পুলিশ সুপার(প্রবেশনার) আ. ন. ম. নিয়ামত উল্লাহ, ডিআইও-১, অফিসার ইনচার্জ সদর থানা, আরআই পুলিশ লাইন্স সহ লালমনিরহাট জেলা পুলিশের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.