বটিয়াঘাটায় প্রতিবেশীর কুড়ালের আঘাতে স্বামী-স্ত্রী গুরুতর জখম
- সময়: ১০:০৯:০৬ পূর্বাহ্ন, রবিবার, ১৬ মার্চ ২০২৫
- / ১৪৭

মোঃ ইমরান হোসেন, বটিয়াঘাটা(খুলনা)প্রতিনিধি
গত (১৪মার্চ) সকাল ১০টার সময় ৫ নং ভান্ডারকোট ইউনিয়নের কুলটিয়া গ্রামের, সুরাইয়া বেগম (৫০)ও নজরুল ইসলাম (৬৫)কে জমিজমা সংক্রান্ত বিরোধের ধরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মক জখম করে। আহতদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজে ভর্তি করা হয়।
আহতদের আত্মীয় হাফিজা বেগম বাদী হয়ে ১।মোস্তফা শেখ, ২।হালিম শেখ, ৩।আজিম শেখ, ৪।আরিফ গাজী, ৫।হানিফ শেখ, ৬।নাজিম শেখ দের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করেন।মামলা নং ৩১/২৫-তারিখ১৫/৩/২৫ মামলার এজাহার সুত্রে জানা যায়। বিবাদীদের জমি জমা ও হাঁস মুরগি কে কেন্দ্র করে বাদীদের সঙ্গে কথা কাটাকাটির এক পর্যায়ে বিবাদীদের হাতে থাকা কুড়াল দিয়ে প্রথমে নজরুল ইসলামকে আঘাত করলে মাটিতে পড়ে যায়। তাকে ঠেকাতে তার স্ত্রী সুরাইয়া বেগম এগিয়ে আসলে তাকেও মুখের বাম পাশে কুড়াল দিয়ে আঘাত করলে রক্তাক্ত অবস্থায় পড়ে যায়।তাদের চিৎকার চেঁচামেচিতে আশেপাশের লোকজন উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজে ভর্তি করেন।
মামলাটি তদন্তের জন্য সেকেন্ড অফিসার এসআই কিরামতের কাছে প্রেরণ করা হয়।
Discover more from জনসংযোগ
Subscribe to get the latest posts sent to your email.














