৩৪ নর্থব্রক হলরোড সুত্রাপুর ঢাকা ০৪:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বনি আমিনের পোস্ট দেখে জানতে পারলাম দুটি বিয়ে করেছি: হান্নান মাসউদ

জনসংযোগ ডেস্ক
  • সময়: ১২:৩৪:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫
  • / ৫১
বনি আমিনের পোস্ট দেখে জানতে পারলাম দুটি বিয়ে করেছি: হান্নান মাসউদ

অস্ট্রেলিয়া প্রবাসী ইউটিউবার বনি আমিনের একটি ফেসবুক পোস্ট ঘিরে সামাজিক মাধ্যমে তোলপাড়ের সৃষ্টি হয়েছে। ওই পোস্টে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদের ব্যক্তিগত জীবনের বিষয়ে মন্তব্য করা হয়।

সোমবার (২৮ জুলাই) রাতে হান্নান মাসউদ তার নিজস্ব ফেসবুক আইডিতে একটি পোস্ট দিয়ে বিষয়টি নিয়ে ব্যঙ্গাত্মক প্রতিক্রিয়া জানান।

তিনি লেখেন,
“বনি আমিনের পোস্ট দেখে জানতে পারলাম, আমি নাকি দুই-দুইটা বিয়ে করে ফেলেছি! উনি যদি বউ আর শ্বশুর বাড়ির ঠিকানাসহ দিতেন, তাহলে বন্ধুদের নিয়ে বেড়াতে যেতাম শ্বশুরবাড়িতে। এমনিতেই বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজনের বহু শখ বিয়ের দাওয়াত খাবে।”

তিনি আরও যোগ করেন,
“প্লিজ বনি আমিন ভাই, ওদের শখ পূরণে অন্তত সহযোগিতা করুন। সামাজিক যোগাযোগমাধ্যমে তথাকথিত এসব ফেতনাবাজদের থেকে বাঁচার উপায় কি!”

হান্নান মাসউদের এই পোস্ট ঘিরে সামাজিক মাধ্যমে নানা প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকেই বিষয়টিকে নিছক হাস্যরস হিসেবে দেখলেও কেউ কেউ গুজব ছড়ানো নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন।


Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.

জনপ্রিয় ট্যাগ :

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

নিউজটি শেয়ার করুন

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

banner

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

বনি আমিনের পোস্ট দেখে জানতে পারলাম দুটি বিয়ে করেছি: হান্নান মাসউদ

সময়: ১২:৩৪:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫
বনি আমিনের পোস্ট দেখে জানতে পারলাম দুটি বিয়ে করেছি: হান্নান মাসউদঅস্ট্রেলিয়া প্রবাসী ইউটিউবার বনি আমিনের একটি ফেসবুক পোস্ট ঘিরে সামাজিক মাধ্যমে তোলপাড়ের সৃষ্টি হয়েছে। ওই পোস্টে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদের ব্যক্তিগত জীবনের বিষয়ে মন্তব্য করা হয়। সোমবার (২৮ জুলাই) রাতে হান্নান মাসউদ তার নিজস্ব ফেসবুক আইডিতে একটি পোস্ট দিয়ে বিষয়টি নিয়ে ব্যঙ্গাত্মক প্রতিক্রিয়া জানান। তিনি লেখেন, “বনি আমিনের পোস্ট দেখে জানতে পারলাম, আমি নাকি দুই-দুইটা বিয়ে করে ফেলেছি! উনি যদি বউ আর শ্বশুর বাড়ির ঠিকানাসহ দিতেন, তাহলে বন্ধুদের নিয়ে বেড়াতে যেতাম শ্বশুরবাড়িতে। এমনিতেই বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজনের বহু শখ বিয়ের দাওয়াত খাবে।” তিনি আরও যোগ করেন, “প্লিজ বনি আমিন ভাই, ওদের শখ পূরণে অন্তত সহযোগিতা করুন। সামাজিক যোগাযোগমাধ্যমে তথাকথিত এসব ফেতনাবাজদের থেকে বাঁচার উপায় কি!” হান্নান মাসউদের এই পোস্ট ঘিরে সামাজিক মাধ্যমে নানা প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকেই বিষয়টিকে নিছক হাস্যরস হিসেবে দেখলেও কেউ কেউ গুজব ছড়ানো নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন।

Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.