বন্যার্তদের সহায়তায় পবিপ্রবির ছাত্রদের মানবিক উদ্যোগ
- সময়: ০৮:৪৫:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ১ সেপ্টেম্বর ২০২৪
- / ৪১

বরিশাল ক্যাম্পাস ,প্রতিনিধিঃ
নোয়াখালীর কবিরহাট উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নে বন্যায় প্লাবিত এলাকায় ত্রাণ বিতরণ করেছে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি),বাবুগঞ্জ ক্যাম্পাসের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। শুক্রবার (৩০ আগস্ট) জুমার নামাজের পর স্থানীয় লোকজনের সহযোগিতায় ত্রাণ বিতরণের এ কার্যক্রমে নেতৃত্ব দেন পবিপ্রবির শিক্ষার্থী মো. যায়েদ আহমদ ও সাখাওয়াত হোসেন শিশির। তারা ১৩৬টি পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ করেন। বন্যাদুর্গত প্রতিটি পরিবারকে খাদ্যসামগ্রী হিসেবে ৪ প্যাকেট ওরাল স্যালাইন ,২ প্যাকেট গুড়া দুধ, ২ কেজি চিড়া, ৫০০ গ্রাম খেজুর, ৩০০ গ্রাম গুড় এবং ২ লিটার পানি প্রদান করা হয়। এ বিষয়ে যায়েদ আহমদ বলেন, “স্থানীয় লোকজনের আন্তরিক সহায়তা ছাড়া সুষ্ঠুভাবে ত্রাণ বিতরণ সম্ভব হতো না। যদি সাধারণ মানুষ এভাবে একে অপরের পাশে দাঁড়ায়, তাহলে এই রাষ্ট্রের ঘুরে দাঁড়াতে বেশিদিন লাগবে না।” এছাড়া সাখাওয়াত হোসেন শিশির বলেন, “এলাকার মানুষের কাছ থেকে জানতে পেরেছি যে প্রত্যন্ত অঞ্চলে সাহায্য সহযোগিতার পরিমাণ খুব কম। আমাদের উচিত এইসব এলাকায় আরো শুকনো খাবার এবং সুপেয় পানির ব্যবস্থা করা।” এ সময় তিনি সবাইকে বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে আহ্বান জানান
Discover more from জনসংযোগ
Subscribe to get the latest posts sent to your email.














