বরকল শিক্ষার্থীদেরকে স্থানীয় পর্যায়ের বীর মুক্তিযোদ্ধাদের যুদ্ধকালীন বীরত্বগাথা শুনানোর অনুষ্ঠান আয়োজিত
- সময়: ০৭:১০:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ১৫ অক্টোবর ২০২৩
- / ৬০

আরিফুল ইসলাম সিকদার, রাঙ্গামাটি প্রতিনিধি
আজ (১৫ই অক্টোবর) রোজ রবিবার রাঙামাটি জেলার বরকলে নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধকরণের লক্ষে শিক্ষার্থীদেরকে স্থানীয় পর্যায়ের বীর মুক্তিযোদ্ধাদের যুদ্ধকালীন বীরত্ব গাথা শুনানো হয়।জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অধিনে বঙ্গবন্ধু আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন প্রকল্পের আওতায় উক্ত অনুষ্ঠানটি পরিচালিত হয়।অনুষ্ঠানটি আয়োজন ও সার্বিক সাহয়তা করেন বরকল উপজেলা পরিষদ।
এসময় উপস্থিত ছিলেন,মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন প্রকল্প উপ সচিব ড. মোহাম্মদ নুরুল আমিন,উপ সচিব এরশাদ উদ্দিন পিএ.এ.!
বীর মুক্তিযোদ্ধা চাথোয়াই মারমা,বীর মুক্তিযোদ্ধা মিজানুর রহমান,বীর মুক্তিযোদ্ধা মো নুরুল আমিন,বীর মুক্তিযোদ্ধা করুনা মোহন চাকমা,বরকল উপজেলা চেয়ারম্যান বিধান চাকমা,ভাইস চেয়ারম্যান শ্যামরতন চাকমা,মহিলা ভাইস চেয়ারম্যান সুচরিতা চাকমা,উপজেলা নির্বাহী কর্মকর্তা মো ইকবাল হাসান,
আইমাছড়া ইউপি চেয়ারম্যান সু্বিমল চাকমা,
বরকল প্রেসক্লাবের সাধারন সম্পাদক মো আরিফুল ইসলাম, বরকল মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রভাত বিন্দু চাকমা,ভুষনছড়া ফারুখ ই আযম দাখিল মাদ্রাশার অধ্যক্ষ মো আব্দুল্লাহ আল হেলাল,বরকল থানা অফিসার ইনচার্জ মো নাসির উদ্দিনসহ অত্র উপজেলার বিভিন্ন স্কুল,কলেজ ও মাদ্রাশার শিক্ষক ও শিক্ষার্থীগন উপস্থিত ছিলেন।
এসময় উক্ত অনুষ্ঠানের সুচি অনুযায়ী বীর মুক্তিযোদ্ধাদের যুদ্ধ চলাকালীন সময়ের তাদের চলমান সংগ্রামের জীবনগাথা, কুইজ প্রতিযোগীতা ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠিত হয়।
Discover more from জনসংযোগ
Subscribe to get the latest posts sent to your email.














