বরগুনায় যানজট নিরসনে রাস্তায় অবৈধভাবে রাখা যান উচ্ছেদ অভিযান
- সময়: ০৫:২১:০২ অপরাহ্ন, শুক্রবার, ১৮ অগাস্ট ২০২৩
- / ৯৪

মোহাম্মদ মেজবাহ উদ্দিন, বরগুনা জেলা প্রতিনিধি:
বরগুনা শহরের প্রাণ কেন্দ্র শহরের একমাত্র প্রধান সড়ক সদর রোডে বিভিন্ন মার্কেটের সামনে অবৈধভাবে রাখা মোটরসাইকেল, রিক্সা, অটো সহ বিভিন্ন যান উচ্ছেদ করা হয়।
বরগুনা জেলা পুলিশ প্রশাসন এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন। এই অভিযানের নেতৃত্ব দেন বরগুনা জেলার অতিরিক্ত পুলিশ সুপার ও বরগুনা সদর থানার অফিসার ইন চার্জ ( ওসি)। বরগুনা একটি ছোট শহর। এ শহরে দীর্ঘ দিন যাবত লক্ষনীয় শহরের মূল সড়কগুলোতে এলোমেলো ভাবে রিক্সা, অটো, ভ্যানগাড়ী, মটর সাইকেল এবং অন্যান্য যান অবৈধভাবে দাড় করিয়ে রেখে যান জটের সৃষ্টি করা হয়।
আজ দুপুর থেকে এই অবৈধভাবে রাখা যান উচ্ছেদ অভিযান চালিয়ে যান বরগুনা জেলা পুলিশ। এসময় জনসাধারণ কে সচেতন করার বার্তাও দেন পুলিশ। সাংবাদিকরা পুলিশ প্রশাসনকে জানতে চাইলে তারা বলেন, শহরের যানজট নিরসনে আগামী দিনগুলোতেও ধরনের অভিযান চালান হবে । সাংবাদিকদের জবাবে পুলিশ বলেন, আইন শৃংখলা বজায় রেখে মাছ বজার ব্রিজ, কাচাবাজার সংলগ্ন রাস্তা, সিলভার পট্টি, বাজার রোডসহ গুরুত্বপূর্ণ স্থানে জনসাধারণের চলাচলের জন্য অবৈধ পার্কিং বন্ধ করা হবে। এ অভিযান চলবে।
বরগুনা সদর থানার ওসি মোঃ মিজানূর রহমান জনগনের সার্বিক সহযোগিতা কামনা করেন এবং ধন্যবাদ জানান।
Discover more from জনসংযোগ
Subscribe to get the latest posts sent to your email.














