৩৪ নর্থব্রক হলরোড সুত্রাপুর ঢাকা ০৪:০৮ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের র‍্যাগিংয়ের অভিযোগ, প্রক্টরকে প্রধান করে তদন্ত কমিটি গঠন

জনসংযোগ ডেস্ক
  • সময়: ০১:০৯:২৬ অপরাহ্ন, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫
  • / ৪৪
বরিশাল বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের র‍্যাগিংয়ের অভিযোগ, প্রক্টরকে প্রধান করে তদন্ত কমিটি গঠন

আবদুল্লাহ আল শাহিদ খান,ববি প্রতিনিধি:বরিশাল বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আল শাহারিয়ার মোহাম্মদ মুশতাকিম মজুমদারের ওপর ইমিডিয়েট সিনিয়রদের দ্বারা মানসিক, শারীরিক ও নৈতিক নির্যাতনের অভিযোগের প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে।

 

রেজিস্ট্রার কার্যালয় থেকে ২ ডিসেম্বর ২০২৫ তারিখে জারি করা অফিস আদেশে জানানো হয়, গত ২৬ নভেম্বরের ঘটনাটি যাচাই–বাছাই এবং দোষী শিক্ষার্থীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা সুপারিশের লক্ষ্যে এই কমিটি গঠন করা হয়েছে।

তদন্ত কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. রাহাত হোসাইন ফয়সাল এবং সদস্য সচিব পদার্থবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ড. মো. লোকমান হোসেন। কমিটির অন্যান্য সদস্যরা হলেন লোকপ্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক মো. সিরাজিস সাদিক এবং সমাজকর্ম বিভাগের প্রভাষক মোস্তাকিম মিয়া।

অফিস আদেশে বলা হয়েছে, অভিযোগের সত্যতা যাচাই করে ৫ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার অনুরোধ করা হয়েছে।

এর আগে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. তৌফিক আলম সাংবাদিকদের বলেন, “অভিযোগটি আমরা পেয়েছি। র‌্যাগিংয়ের বিষয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ের জিরো টলারেন্স নীতি রয়েছে। তদন্ত কমিটি গঠন করা হচ্ছে, এবং তাদের প্রতিবেদনের পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

উল্লেখ্য, অভিযোগকারী শিক্ষার্থী মুশতাকিম মজুমদার ৩০ নভেম্বর প্রক্টর বরাবর লিখিত অভিযোগ জমা দেন। অভিযোগে তিনি ইমিডিয়েট সিনিয়রদের দ্বারা দীর্ঘদিন ধরে মানসিক, শারীরিক ও নৈতিক নির্যাতনের বিস্তারিত বিবরণ তুলে ধরেন।


Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.

জনপ্রিয় ট্যাগ :

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

নিউজটি শেয়ার করুন

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

banner

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

বরিশাল বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের র‍্যাগিংয়ের অভিযোগ, প্রক্টরকে প্রধান করে তদন্ত কমিটি গঠন

সময়: ০১:০৯:২৬ অপরাহ্ন, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫
বরিশাল বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের র‍্যাগিংয়ের অভিযোগ, প্রক্টরকে প্রধান করে তদন্ত কমিটি গঠনআবদুল্লাহ আল শাহিদ খান,ববি প্রতিনিধি:বরিশাল বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আল শাহারিয়ার মোহাম্মদ মুশতাকিম মজুমদারের ওপর ইমিডিয়েট সিনিয়রদের দ্বারা মানসিক, শারীরিক ও নৈতিক নির্যাতনের অভিযোগের প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে।   রেজিস্ট্রার কার্যালয় থেকে ২ ডিসেম্বর ২০২৫ তারিখে জারি করা অফিস আদেশে জানানো হয়, গত ২৬ নভেম্বরের ঘটনাটি যাচাই–বাছাই এবং দোষী শিক্ষার্থীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা সুপারিশের লক্ষ্যে এই কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. রাহাত হোসাইন ফয়সাল এবং সদস্য সচিব পদার্থবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ড. মো. লোকমান হোসেন। কমিটির অন্যান্য সদস্যরা হলেন লোকপ্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক মো. সিরাজিস সাদিক এবং সমাজকর্ম বিভাগের প্রভাষক মোস্তাকিম মিয়া। অফিস আদেশে বলা হয়েছে, অভিযোগের সত্যতা যাচাই করে ৫ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার অনুরোধ করা হয়েছে। এর আগে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. তৌফিক আলম সাংবাদিকদের বলেন, “অভিযোগটি আমরা পেয়েছি। র‌্যাগিংয়ের বিষয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ের জিরো টলারেন্স নীতি রয়েছে। তদন্ত কমিটি গঠন করা হচ্ছে, এবং তাদের প্রতিবেদনের পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।” উল্লেখ্য, অভিযোগকারী শিক্ষার্থী মুশতাকিম মজুমদার ৩০ নভেম্বর প্রক্টর বরাবর লিখিত অভিযোগ জমা দেন। অভিযোগে তিনি ইমিডিয়েট সিনিয়রদের দ্বারা দীর্ঘদিন ধরে মানসিক, শারীরিক ও নৈতিক নির্যাতনের বিস্তারিত বিবরণ তুলে ধরেন।

Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.