৩৪ নর্থব্রক হলরোড সুত্রাপুর ঢাকা ১০:৪৩ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

বসন্তের আগমনে ইবিতে দিনব্যাপী বসন্ত উৎসব

জনসংযোগ ডেস্ক
  • সময়: ০৬:১২:২২ অপরাহ্ন, রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৫
  • / ৩৫
বসন্তের আগমনে ইবিতে দিনব্যাপী বসন্ত উৎসব

ইবি  ক্যাম্পাস প্রতিনিধি

বসন্তকে স্বাগত জানিয়ে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) চারুকলা বিভাগের উদ্যোগে দিনব্যাপী বসন্ত উৎসব-১৪৩১ আয়োজিত হয়।

রবিবার (১৬ ফেব্রুয়ারি) দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান ও চিত্র প্রদর্শনীর আয়োজন করে ইবি চারুকলা বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা। এসময় বিভিন্ন প্রদর্শনী পরিদর্শন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ, উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম, প্রক্টর অধ্যাপক ড. শাহিনুজ্জামান সহ চারুকলা বিভাগের শিক্ষকবৃন্দ।

এসময় সাধারণ শিক্ষার্থীরা বলেন, এমন একটা আয়োজন উপভোগ করায় অনেক ভালো লাগছে। তাদের আয়োজন অনেক সুন্দর ছিল। আমাদের মনে বসন্তের সজীবতা দিয়েছে। আজকে চারুকলা বিভাগের উদ্যোগে এটি হলো। সকল বিভাগের আয়োজনের মাধ্যমে এভাবে আমাদের সামাজিক সংস্কৃতিক সবদিক থেকে এগিয়ে যাক।

উপাচার্য বলেন, বসন্ত উৎসব বাংলা, বাঙালি সংস্কৃতির সাথে এবং আমাদের নৃতাত্ত্বিক পরিচয়ের সাথে ওতোপ্রোতোভাবে জড়িত। চারুকলা বিভাগের এই আয়োজন সত্যিই অবাক করার বিষয় এই কারণেই, যে তারা আসলেই বাংলা, বাঙালি জাতি, বাংলাদেশ, বাংলাদেশের সংস্কৃতির উন্নতি, এর পরিস্ফুটন এবং এর প্রকাশের জন্য কাজ করে যাচ্ছে।

চিত্র প্রদর্শনী নিয়ে তিনি বলেন, আমি যে ছবি গুলো দেখলাম, এ ছবিগুলোর মধ্যে বাংলাদেশের হারিয়ে যাওয়া লুপ্তপ্রায় সংস্কৃতি, গ্রাম্য সংস্কৃতি, আধুনিক সংস্কৃতি সবকিছুরই সংমিশ্রণ ঘটেছে। ছাত্রদের আজকের এ বসন্ত বরণ উৎসব এবং এর পাশাপাশি চিত্র প্রদর্শনী তাদের যোগ্যতাকে তুলে ধরে এবং তারা যে আমাদের সংস্কৃতি নিয়ে আগামী দিনে কাজ করতে পারবে এ প্রত্যাশাও আমাদের মাঝে জাগায়।

পরিশেষে চারুকলা বিভাগের শিক্ষার্থীরা উপাচার্য, উপ-উপাচার্য, কোষাধ্যক্ষ এবং প্রক্টরকে তাদের নিজেদের তৈরী করা পেইন্টিং উপহার দেয়।


Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.

জনপ্রিয় ট্যাগ :

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

নিউজটি শেয়ার করুন

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

banner

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

বসন্তের আগমনে ইবিতে দিনব্যাপী বসন্ত উৎসব

সময়: ০৬:১২:২২ অপরাহ্ন, রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৫
বসন্তের আগমনে ইবিতে দিনব্যাপী বসন্ত উৎসবইবি  ক্যাম্পাস প্রতিনিধি বসন্তকে স্বাগত জানিয়ে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) চারুকলা বিভাগের উদ্যোগে দিনব্যাপী বসন্ত উৎসব-১৪৩১ আয়োজিত হয়। রবিবার (১৬ ফেব্রুয়ারি) দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান ও চিত্র প্রদর্শনীর আয়োজন করে ইবি চারুকলা বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা। এসময় বিভিন্ন প্রদর্শনী পরিদর্শন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ, উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম, প্রক্টর অধ্যাপক ড. শাহিনুজ্জামান সহ চারুকলা বিভাগের শিক্ষকবৃন্দ। এসময় সাধারণ শিক্ষার্থীরা বলেন, এমন একটা আয়োজন উপভোগ করায় অনেক ভালো লাগছে। তাদের আয়োজন অনেক সুন্দর ছিল। আমাদের মনে বসন্তের সজীবতা দিয়েছে। আজকে চারুকলা বিভাগের উদ্যোগে এটি হলো। সকল বিভাগের আয়োজনের মাধ্যমে এভাবে আমাদের সামাজিক সংস্কৃতিক সবদিক থেকে এগিয়ে যাক। উপাচার্য বলেন, বসন্ত উৎসব বাংলা, বাঙালি সংস্কৃতির সাথে এবং আমাদের নৃতাত্ত্বিক পরিচয়ের সাথে ওতোপ্রোতোভাবে জড়িত। চারুকলা বিভাগের এই আয়োজন সত্যিই অবাক করার বিষয় এই কারণেই, যে তারা আসলেই বাংলা, বাঙালি জাতি, বাংলাদেশ, বাংলাদেশের সংস্কৃতির উন্নতি, এর পরিস্ফুটন এবং এর প্রকাশের জন্য কাজ করে যাচ্ছে। চিত্র প্রদর্শনী নিয়ে তিনি বলেন, আমি যে ছবি গুলো দেখলাম, এ ছবিগুলোর মধ্যে বাংলাদেশের হারিয়ে যাওয়া লুপ্তপ্রায় সংস্কৃতি, গ্রাম্য সংস্কৃতি, আধুনিক সংস্কৃতি সবকিছুরই সংমিশ্রণ ঘটেছে। ছাত্রদের আজকের এ বসন্ত বরণ উৎসব এবং এর পাশাপাশি চিত্র প্রদর্শনী তাদের যোগ্যতাকে তুলে ধরে এবং তারা যে আমাদের সংস্কৃতি নিয়ে আগামী দিনে কাজ করতে পারবে এ প্রত্যাশাও আমাদের মাঝে জাগায়। পরিশেষে চারুকলা বিভাগের শিক্ষার্থীরা উপাচার্য, উপ-উপাচার্য, কোষাধ্যক্ষ এবং প্রক্টরকে তাদের নিজেদের তৈরী করা পেইন্টিং উপহার দেয়।

Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.