বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন লালমনিরহাট জেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- সময়: ০১:২৯:৫১ অপরাহ্ন, রবিবার, ১৫ ডিসেম্বর ২০২৪
- / ৩৯

মোঃ ইব্রাহিম সরকার,লালমনিরহাট প্রতিনিধি:
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন লালমনিরহাট জেলা শাখার দ্বি- বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (১৪ ডিসেম্বর) সকালে জেলা পরিষদ পরিষদ মিলনায়তনে (পুরাতন) অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি রেনায়েল আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অধ্যাপক লুৎফর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও রংপুর দিনাজপুর অঞ্চলের পরিচালক গোলাম রব্বানী।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের লালমনিরহাট জেলার প্রধান উপদেষ্টা এ্যাডভোকেট আবু তাহের, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক আবুল হোসেন বাদল, সহ অধ্যাপক মনিরুজ্জামান জুয়েল, এ্যাডভোকেট আবদুল বাতেন, এ্যাডভোকেট ফিরোজ হায়দার লাভলু, হাফেজ শাহ আলম, আলাউল ইসলাম ফাতেমী পাভেল এবং অন্যান্য নেতৃবৃন্দ সহ আমন্ত্রিত অতিথিরা।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, মহান আল্লাহ ইসলামের মধ্যে শ্রমিকদের জন্য পূর্ণাঙ্গ নীতি দিয়েছেন। তবে আল্লাহর নীতির বাস্তবায়ন ছাড়া শ্রমিকদের প্রকৃত অধিকার প্রতিষ্ঠা সম্ভব নয়। শ্রমিকদের ঘাড়ে চড়ে ক্ষমতায় যায় অথচ শ্রমিকদের কোনো উন্নয়ন হয়না। আমাদের সমাজে শ্রমিকরা আমাদের জন্য ঘরবাড়ি নির্মাণ করে, কিন্তু নিজেরাই সেই ঘর নির্মাণের সুযোগ পান না। শ্রমিকদের জন্য সৎ নেতৃত্ব প্রতিষ্ঠা করতে হবে। কারণ সৎ নেতৃত্ব ছাড়া দেশের প্রকৃত উন্নয়ন সম্ভব নয়।
সম্মেলনে নেতৃবৃন্দ শ্রমিকদের অধিকার, দায়িত্ব এবং সমাজের উন্নয়নে তাদের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। এছাড়াও সম্মেলনে শ্রমিকদের জন্য একটি সুন্দর, ন্যায্য এবং সুশৃঙ্খল সমাজ গড়ে তোলার আহ্বান জানানো হয়।
Discover more from জনসংযোগ
Subscribe to get the latest posts sent to your email.




















