নোটিশ :
বাংলা ভাষার সৌরভ
জনসংযোগ ডেস্ক
- সময়: ০১:০৮:১২ অপরাহ্ন, বুধবার, ২৫ অক্টোবর ২০২৩
- / ৬০

এম আলী হুসাইন
বাংলা আমার ভাষা
বাংলা আমার বাসা
বাংলার মাঝে লুকিয়ে আছে;
স্নেহ-মমতা, শ্রদ্ধা-ভালোবাসা।
বাংলা আমার প্রাণ
বাংলা আমার গান
বাংলার মাঝে পাই যে আমি;
সীমাহীন সংবর্ধনা, শ্রদ্ধা-সম্মান।
বাংলা আমার আশা
বাংলা আমার ভরসা
বাংলার মাঝে মিশে আছে;
শত ভাবনা, শ্রম-সাধনা, পেশা।
বাংলা আমার হৃদয়
বাংলা আমার পরিচয়
বাংলার মাঝে খুঁজে পাই আমি;
সত্যে-সুন্দর, হাসি-কান্না অভিনয়।
বাংলা আমর গর্ব
বাংলা আমার গৌরব
বাংলার মাঝে মিশে আছে
সত্য, সুখ-দুঃখ,সততা-সৌরভ।
বাংলা আমার সুখ
বাংলা আমার দুঃখ
বাংলার মাঝে খুঁজে পাই আমি;
সাদা-কাল, লাল-সুন্দর হাসিমাখা মূখ।
বাংলা আমার জন্মভূমি
বাংলা আমার প্রতিচ্ছি
বাংলার ঘ্রাণ আসে আকাশে-বাতাসে;
পাখির কন্ঠেগান, উড়ে আকাশে
Discover more from জনসংযোগ
Subscribe to get the latest posts sent to your email.














