৩৪ নর্থব্রক হলরোড সুত্রাপুর ঢাকা ০২:৪৬ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

বাকৃবিতে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

জনসংযোগ ডেস্ক
  • সময়: ০৮:১৩:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ২ জানুয়ারী ২০২৬
  • / ৬৮
বাকৃবিতে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

বাকৃবি প্রতিনিধি:বাংলাদেশ প্রথম নারী প্রধানমন্ত্রী ও জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (২ জানুয়ারি) জুমার নামাজ শেষে বাকৃবি শাখা ছাত্রদলের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে এই দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বাকৃবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান সরকার, বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন সোনালী দলের সভাপতি অধ্যাপক ড. মো. আলী রেজা ফারুক এবং সাধারণ সম্পাদক অধ্যাপক ড. আহমদ খায়রুল হাসান, বাকৃবি ছাত্রদলের আহবায়ক মো আতিকুর রহমান, সদস্য সচিব মো শফিকুল ইসলাম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক পদে এ এম শোয়াইবসহ ময়মনসিংহ মহানগর ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতাকর্মীরা এতে অংশগ্রহণ করেন।

এ সময় বক্তারা বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন, ‘গণতন্ত্র পুনরুদ্ধারে তাঁর ভূমিকা এবং দেশ ও জাতির প্রতি তাঁর অবদানের কথা স্মরণ করেন। তাঁরা বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের এক গুরুত্বপূর্ণ নেতৃত্বের প্রতীক। তাঁর অবদান নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।’

দোয়া মাহফিলে অংশগ্রহণকারীরা মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি তাঁর পরিবারের সদস্যদের জন্য ধৈর্য ও শক্তি কামনা করেন। একই সঙ্গে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠার জন্য আল্লাহর দরবারে বিশেষ প্রার্থনা জানানো হয়।


Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.

জনপ্রিয় ট্যাগ :

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

নিউজটি শেয়ার করুন

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

banner

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

বাকৃবিতে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

সময়: ০৮:১৩:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ২ জানুয়ারী ২০২৬
বাকৃবিতে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিতবাকৃবি প্রতিনিধি:বাংলাদেশ প্রথম নারী প্রধানমন্ত্রী ও জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (২ জানুয়ারি) জুমার নামাজ শেষে বাকৃবি শাখা ছাত্রদলের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে এই দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বাকৃবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান সরকার, বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন সোনালী দলের সভাপতি অধ্যাপক ড. মো. আলী রেজা ফারুক এবং সাধারণ সম্পাদক অধ্যাপক ড. আহমদ খায়রুল হাসান, বাকৃবি ছাত্রদলের আহবায়ক মো আতিকুর রহমান, সদস্য সচিব মো শফিকুল ইসলাম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক পদে এ এম শোয়াইবসহ ময়মনসিংহ মহানগর ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতাকর্মীরা এতে অংশগ্রহণ করেন। এ সময় বক্তারা বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন, ‘গণতন্ত্র পুনরুদ্ধারে তাঁর ভূমিকা এবং দেশ ও জাতির প্রতি তাঁর অবদানের কথা স্মরণ করেন। তাঁরা বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের এক গুরুত্বপূর্ণ নেতৃত্বের প্রতীক। তাঁর অবদান নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।’ দোয়া মাহফিলে অংশগ্রহণকারীরা মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি তাঁর পরিবারের সদস্যদের জন্য ধৈর্য ও শক্তি কামনা করেন। একই সঙ্গে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠার জন্য আল্লাহর দরবারে বিশেষ প্রার্থনা জানানো হয়।

Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.