৩৪ নর্থব্রক হলরোড সুত্রাপুর ঢাকা ০৫:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বাগেরহাটে অনিয়মের অভিযোগে ৮টি প্রতিষ্ঠানে ভোক্তা অধিকারের অভিযান

জনসংযোগ ডেস্ক
  • সময়: ১০:৩০:২৩ পূর্বাহ্ন, সোমবার, ৩০ অক্টোবর ২০২৩
  • / ৬৮
বাগেরহাটে অনিয়মের অভিযোগে ৮টি প্রতিষ্ঠানে ভোক্তা অধিকারের অভিযান

বাগেরহাট প্রতিনিধিঃ

বাগেরহাটের মোংলা উপজেলার ফেরিঘাট ও ইপিজেড এলাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান পরিচালনা করেছেন। এ সময় নোংরা পরিবেশে খাবার দ্রব্য তৈরি ও মূল্য তালিকা না থাকার অপরাধে ৮টি প্রতিষ্ঠানকে প্রশাসনিক ব্যবস্থা হিসেবে মোট ১৮ হাজার ৫শত টাকা জরিমানা আরোপ করেছে বাগেরহাট ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সোমবার (৩০ অক্টোবর) দুপুরে ওই অভিযান পরিচালিত হয়।

 

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বাগেরহাটের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান এ তথ্য নিশ্চিত করেছেন।

 

অভিযান পরিচালনাকালে সকল ব্যবসায়ীদের দৃশ্যমান স্থানে পণ্যের মূল্য তালিকা টাঙানো, ন্যায্য মূল্যে পণ্য বিক্রি করা, ক্রয় ভাউচার সংরক্ষণ করা, নকল ও ভেজাল পণ্য/ঔষধ বিক্রয় থেকে বিরত থাকা এবং অবৈধ মজুদদারী করা থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়।

 

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বাগেরহাটের সহকারি পরিচালক আব্দুল্লাহ আল ইমরান বলেন, অভিযান পরিচালনাকালে নোংরা পরিবেশে খাবার দ্রব্য তৈরি ও মূল্য তালিকা না থাকার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৩৮ ও ৪৩ ধারায় ৮টি প্রতিষ্ঠানকে প্রশাসনিক ব্যবস্থা হিসেবে মোট ১৮ হাজার ৫শত টাকা জরিমানা আরোপ করা হয়। জরিমানার অর্থ তাৎক্ষনিকভাবে অভিযুক্ত প্রতিষ্ঠান স্বেচ্ছায় পরিশোধ করেন। অভিযুক্ত প্রতিষ্ঠান পুনরায় এই ধরনের অনিয়ম করা থেকে বিরত থাকবেন বলে অঙ্গীকার করেন।

 

এসময় অভিযানে নিরাপদ খাদ্য পরিদর্শক এবং জেলা পুলিশের একটি টিম সার্বিক সহায়তা প্রদান করেন। জনস্বার্থে এ ধরনের অভিযান কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান এ কর্মকর্তা।


Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.

জনপ্রিয় ট্যাগ :

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

নিউজটি শেয়ার করুন

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

banner

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

বাগেরহাটে অনিয়মের অভিযোগে ৮টি প্রতিষ্ঠানে ভোক্তা অধিকারের অভিযান

সময়: ১০:৩০:২৩ পূর্বাহ্ন, সোমবার, ৩০ অক্টোবর ২০২৩
বাগেরহাটে অনিয়মের অভিযোগে ৮টি প্রতিষ্ঠানে ভোক্তা অধিকারের অভিযানবাগেরহাট প্রতিনিধিঃ বাগেরহাটের মোংলা উপজেলার ফেরিঘাট ও ইপিজেড এলাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান পরিচালনা করেছেন। এ সময় নোংরা পরিবেশে খাবার দ্রব্য তৈরি ও মূল্য তালিকা না থাকার অপরাধে ৮টি প্রতিষ্ঠানকে প্রশাসনিক ব্যবস্থা হিসেবে মোট ১৮ হাজার ৫শত টাকা জরিমানা আরোপ করেছে বাগেরহাট ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সোমবার (৩০ অক্টোবর) দুপুরে ওই অভিযান পরিচালিত হয়।   ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বাগেরহাটের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান এ তথ্য নিশ্চিত করেছেন।   অভিযান পরিচালনাকালে সকল ব্যবসায়ীদের দৃশ্যমান স্থানে পণ্যের মূল্য তালিকা টাঙানো, ন্যায্য মূল্যে পণ্য বিক্রি করা, ক্রয় ভাউচার সংরক্ষণ করা, নকল ও ভেজাল পণ্য/ঔষধ বিক্রয় থেকে বিরত থাকা এবং অবৈধ মজুদদারী করা থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়।   জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বাগেরহাটের সহকারি পরিচালক আব্দুল্লাহ আল ইমরান বলেন, অভিযান পরিচালনাকালে নোংরা পরিবেশে খাবার দ্রব্য তৈরি ও মূল্য তালিকা না থাকার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৩৮ ও ৪৩ ধারায় ৮টি প্রতিষ্ঠানকে প্রশাসনিক ব্যবস্থা হিসেবে মোট ১৮ হাজার ৫শত টাকা জরিমানা আরোপ করা হয়। জরিমানার অর্থ তাৎক্ষনিকভাবে অভিযুক্ত প্রতিষ্ঠান স্বেচ্ছায় পরিশোধ করেন। অভিযুক্ত প্রতিষ্ঠান পুনরায় এই ধরনের অনিয়ম করা থেকে বিরত থাকবেন বলে অঙ্গীকার করেন।   এসময় অভিযানে নিরাপদ খাদ্য পরিদর্শক এবং জেলা পুলিশের একটি টিম সার্বিক সহায়তা প্রদান করেন। জনস্বার্থে এ ধরনের অভিযান কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান এ কর্মকর্তা।

Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.