বাগেরহাটে জোরপূর্বক প্রতিবেশীর জমি দখলের ঘটনায় আদালতে মামলা
- সময়: ০৪:০৮:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ অক্টোবর ২০২৩
- / ৬৬

বাগেরহাট প্রতিনিধিঃ
বাগেরহাটের মোরেলগঞ্জে অসহায় একটি পরিবারের বসত বাড়ি দখলের ঘটনায় বাগেরহাট আদালতে মামলা হয়েছে প্রতিপক্ষের বিরুদ্ধে । এবং দখলের প্রতিবাদ করায় প্রতিপক্ষের মারধরের শিকারও হয়েছেন ভুক্তভোগী ওই পরিবার।
ঘটনাটি ঘটেছে উপজেলার পুটিখালি ইউনিয়নের দক্ষিণ গাজীরঘাট এলাকায়। ওই এলাকার মৃত শফিজ উদ্দিন শেখের ছেলে হারুন শেখ তার প্রতিবেশী মো:মনির শেখের ছেলে মো. রিয়াদ শেখকে প্রধান করে মোট ৬ জন সহ আরও কয়েকজন অজ্ঞাতনামার বিরুদ্ধে এ অভিযোগ দায়ের করেন।
গত বুধবার (৪ অক্টোবর) ১০ টায় বাগেরহাট বিজ্ঞ চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে অভিযোগ করেন হারুন শেখ।যার মোকদ্দমা নং ১৬০/২৩ । মোকদ্দমাটি বাগেরহাট বিজ্ঞ চীফ জুটিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত আমলে নিয়ে বাগেরহাট ডিবিকে তদন্ত করে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেন।
মামলায় বিবাদী করা হয়েছে, মো.রিয়াদ শেখ(২১),মো.মামুন শেখ(৩০),মো.শহিদুল শেখ(৪৫),মো.মনির(৫৪),সেতারা(৪০),রহিমা বেগম(২২),সহ ২-৩ জন অজ্ঞাতনামা।
মামলার বিবারনীতে বলা হয়েছে, আসামীগনেরা মো হারুন শেখের বসত বাড়ির জমির আইল সীমানা লঙ্ঘন করিয়া জোর পূর্বক ভোগ দখলের অপচেস্টায় লিপ্ত হয়ে ও চলাচলের একমাত্র রাস্তাটিও অবরুদ্ধ করে আসিতেছে।
গত ২৭/০৯/২০২৩ সকালে রাস্তা সংক্রান্ত জের ধরে ৩,৪ নং আসামির নেতৃত্বে ১-৬ নং আসামিসহ অজ্ঞাতনামা ২/৩ জন আসামিরা অবৈধ জনতাবদ্ধে মারাত্মক প্রাণ নাশক দেশীয়, ধারালো ও ভোতা অস্ত্র সস্ত্রে সজ্জিত হইয়া বাদির বসত ঘরের সামনে পুকুরের পাশে অনধিকার প্রবেশ করে বাদিকে খুন করার উদ্দেশ্যে ঘিরে ফেলে এবং অকথ্য, অশ্লিল ভাষায় গালিগালাজ করে প্রকাশ্যে জীবন নাশের ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করে। এ সময় ৪নং আসামী মো.মনির সেখের হুকুমে ১ নং আসামী রিয়াদ শেখের হাতে থাকা ধারালো ডেগার (চাকু) দ্বারা বাদিকে খুন করিবার উদ্দেশ্যে স্বজোরে বাদির মাথার সামনের অংশের বাম পাশে কোপ মারে। এ সময় নিশ্চিত হত্যা নিশ্চিত করার উদ্দেশ্যে ২নং আসামী মামুন শেখের হাতে থাকা লোহার রড দ্বারা বাদি হারুন শেখের বুকে ও পিঠে দুই পায়ে এবং ৩, ৪নং আসামী সহ অজ্ঞাতনামা আসামীদের হাতে থাকা ভারি লাঠি দ্বারা বদির বুকের বাম পাশে ঘারে, ডান পাজোরে, উভয় হাতে এবং শরীরের বিভিন্ন স্থানে এলোপাথাড়ী ভাবে পিটাইয়া রক্তফুলা জখম করে। এ সময় আমার ডাক চিৎকারে আমার নাবালিকা কন্যা ভিকটিম ১নং স্বাক্ষী সুমা ঘটনাস্থলে আসিয়া আমাকে রক্ষার উদ্দেশ্যে জরাইয়া ধরিলে ৫নং আসামী ভিকটিম ১নং স্বাক্ষীকে চুলের মুঠি ধরিয়া মাটির সহিত টাকাইয়া চুল টানিয়া ছিরিয়া রক্ত ফুলা জখম করে। ইহা ছাড়া ৫ ও ৬ নং আসামীদ্বয় ১নং স্বাক্ষীর বুকের বাম ও ডান পাশে, পাজোরে, পিঠে ও শরীরের বিভিন্ন স্থানে কিল ঘুষি মারিয়া রক্তফুলা জখম করে। আমাদের ডাক-চিৎকারে ২/৩নং স্বাক্ষীদ্বয় ঘটনাস্থলে পৌছাইয়া আমাদের রক্ষার চেষ্টা করিলে ৪-৬ নং আসামীরা ২,৩ নং স্বাক্ষীদের চুলের মুঠি ধরিয়া এলোপাথাড়িী ভাবে পিটাইয়া কিল, ঘুষি, চর থাপ্পর মারিয়া তাহাদের শরীরের বিভিন্ন স্থানে নিলা ফুলা, কালো দাগ ও বেদনাদায়ক জখম করে। ১,২,৩ নং স্বাক্ষীদের কাপড় চোপর টানা হেচড়া করিয়া ৩, ৪ নং আসামীরা বেশামাল করিয়া লজ্জা শ্রীলতার হানী ঘটায়। একপর্যায়ে ২নং স্বাক্ষীর গলায় থাকা স্বর্নের চেন ওজন ৮ আনা মূল্য ৫২,৫০০/- টাকা ২নং আসামী নিয়া যায়।
এ বিষয় বাদি হারুন শেখ বলেন আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল তাই ন্যায় বিচার পাওয়ার আশায় আদালতে মামলা দায়ের করেছি আমি এর সুস্ঠ বিচার চাই।
Discover more from জনসংযোগ
Subscribe to get the latest posts sent to your email.




















