৩৪ নর্থব্রক হলরোড সুত্রাপুর ঢাকা ০১:৪১ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বাগেরহাটে ট্রলির চাপায় ভ্যানচালক নিহত

জনসংযোগ ডেস্ক
  • সময়: ১০:২৩:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর ২০২৩
  • / ৮০
বাগেরহাটে ট্রলির চাপায় ভ্যানচালক নিহত

বাগেরহাট প্রতিনিধিঃ

বাগেরহাট-মাওয়া মহাসড়কের ফলতিতা বটতলা এলাকায় ট্রলি চাপায় আজগর আলী হাওলাদার (৫৫) নামে এক ভ্যানচালক নিহত হয়েছে। মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) সকালে মহাসড়কের ফকিরহাট উপজেলার ফলতিতা বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আজগর আলী হাওলাদার গোপালগঞ্জের গোহাটা গ্রামের আলী হাওলাদারের ছেলে।

বাগেরহাট জেলা পুলিশের মিডিয়া সেলের প্রধান সমন্বয়কারী (ওসি)বাবুল আক্তার এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বাগেরহাট – মাওয়া মহাসড়কের ফলতিতা বটতলা নামক এলাকায় গোপালগঞ্জ থেকে ছেড়ে আসা যাত্রীবাহী ভ্যান ও অপর দিক থেকে আসা ইট বহনকারী ট্রলি মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই ভ্যান চালক মোঃ আজগর আলী হাওলাদার নিহত হয়।

মোল্লাহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবব্রত রায় জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঘাতক ট্রলিটি ও ভ্যান গাড়িটি পুলিশ হেফাজতে নেই। তবে ঘটনার পর ট্রলি চালক পালিয়ে গেছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান এ কর্মকর্তা।


Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.

জনপ্রিয় ট্যাগ :

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

নিউজটি শেয়ার করুন

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

banner

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

বাগেরহাটে ট্রলির চাপায় ভ্যানচালক নিহত

সময়: ১০:২৩:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর ২০২৩
বাগেরহাটে ট্রলির চাপায় ভ্যানচালক নিহতবাগেরহাট প্রতিনিধিঃ বাগেরহাট-মাওয়া মহাসড়কের ফলতিতা বটতলা এলাকায় ট্রলি চাপায় আজগর আলী হাওলাদার (৫৫) নামে এক ভ্যানচালক নিহত হয়েছে। মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) সকালে মহাসড়কের ফকিরহাট উপজেলার ফলতিতা বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আজগর আলী হাওলাদার গোপালগঞ্জের গোহাটা গ্রামের আলী হাওলাদারের ছেলে। বাগেরহাট জেলা পুলিশের মিডিয়া সেলের প্রধান সমন্বয়কারী (ওসি)বাবুল আক্তার এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বাগেরহাট – মাওয়া মহাসড়কের ফলতিতা বটতলা নামক এলাকায় গোপালগঞ্জ থেকে ছেড়ে আসা যাত্রীবাহী ভ্যান ও অপর দিক থেকে আসা ইট বহনকারী ট্রলি মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই ভ্যান চালক মোঃ আজগর আলী হাওলাদার নিহত হয়। মোল্লাহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবব্রত রায় জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঘাতক ট্রলিটি ও ভ্যান গাড়িটি পুলিশ হেফাজতে নেই। তবে ঘটনার পর ট্রলি চালক পালিয়ে গেছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান এ কর্মকর্তা।

Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.