৩৪ নর্থব্রক হলরোড সুত্রাপুর ঢাকা ০৪:২৩ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বাগেরহাটে ৪টি চোরাই গরুসহ দুই চোর আটক, পিকআপ জব্দ

জনসংযোগ ডেস্ক
  • সময়: ০১:৫১:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ অগাস্ট ২০২৩
  • / ৯৭
বাগেরহাটে ৪টি চোরাই গরুসহ দুই চোর আটক, পিকআপ জব্দ

বাগেরহাট প্রতিনিধিঃ

বাগেরহাটের মোল্লাহাট উপজেলায় চারটি চোরাই গরুসহ দুই চোরকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার ২৪ (আগষ্ট) সকালে উপজেলার নোনাডাঙ্গা এলাকায় মোংলা-মাওয়া মহাসড়ক থেকে পিকআপসহ চোরাই গরুসহ দুই চোর আটক হলেও আরেকটি ট্রাকে করে কয়েকজন চোর পালিয়ে যায়।

আটককৃতরা হলেন, ফকিরহাট উপজেলার টাউন নোয়াপাড়া গ্রামের সালাম মোড়লের ছেলে পিকআপ চালক শফিকুল মোড়ল (২৩) ও বাগেরহাট সদর উপজেলার পরকুশাইল গ্রামের তৈয়ব আলী শেখের ছেলে আফসার শেখ (৪০)।

মোল্লাহাট থানা অফিসার ইনচার্জ সোমেন দাশ আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, গরু চোর সিন্ডিকেটের প্রধান বাগেরহাট সদর উপজেলার জাহাঙ্গীর শেখ একটি ট্রাকে করে চারটি চোরাই গরু নিয়ে বৃহস্পতিবার সকালে মোংলা-মাওয়া মহাসড়কের উপজেলার নোনাডাঙ্গা এলাকায় পৌছায়। এরপর তারা ওই চারটি গরু অন্য একটি পিকআপে তোলে। এসময়ে স্থানীয়রা গরু কোথা থেকে আনা হয়েছে জিজ্ঞাসাবাদ শুরু করলে গরু চোর সিন্ডিকেটের প্রধান জাহাঙ্গীর শেখসহ চোর সিন্ডিকেটের অন্যরা একটি ট্রাক নিয়ে বাগেরহাটের দিকে পালিয়ে যায়। স্থানীয়দের সহায়তায় টহল পুলিশ চারটি চোরাই গরু ও একটি পিকআপসহ দুই চোরকে আটক করেছে।


Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.

জনপ্রিয় ট্যাগ :

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

নিউজটি শেয়ার করুন

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

banner

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

বাগেরহাটে ৪টি চোরাই গরুসহ দুই চোর আটক, পিকআপ জব্দ

সময়: ০১:৫১:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ অগাস্ট ২০২৩
বাগেরহাটে ৪টি চোরাই গরুসহ দুই চোর আটক, পিকআপ জব্দবাগেরহাট প্রতিনিধিঃ বাগেরহাটের মোল্লাহাট উপজেলায় চারটি চোরাই গরুসহ দুই চোরকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার ২৪ (আগষ্ট) সকালে উপজেলার নোনাডাঙ্গা এলাকায় মোংলা-মাওয়া মহাসড়ক থেকে পিকআপসহ চোরাই গরুসহ দুই চোর আটক হলেও আরেকটি ট্রাকে করে কয়েকজন চোর পালিয়ে যায়। আটককৃতরা হলেন, ফকিরহাট উপজেলার টাউন নোয়াপাড়া গ্রামের সালাম মোড়লের ছেলে পিকআপ চালক শফিকুল মোড়ল (২৩) ও বাগেরহাট সদর উপজেলার পরকুশাইল গ্রামের তৈয়ব আলী শেখের ছেলে আফসার শেখ (৪০)। মোল্লাহাট থানা অফিসার ইনচার্জ সোমেন দাশ আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, গরু চোর সিন্ডিকেটের প্রধান বাগেরহাট সদর উপজেলার জাহাঙ্গীর শেখ একটি ট্রাকে করে চারটি চোরাই গরু নিয়ে বৃহস্পতিবার সকালে মোংলা-মাওয়া মহাসড়কের উপজেলার নোনাডাঙ্গা এলাকায় পৌছায়। এরপর তারা ওই চারটি গরু অন্য একটি পিকআপে তোলে। এসময়ে স্থানীয়রা গরু কোথা থেকে আনা হয়েছে জিজ্ঞাসাবাদ শুরু করলে গরু চোর সিন্ডিকেটের প্রধান জাহাঙ্গীর শেখসহ চোর সিন্ডিকেটের অন্যরা একটি ট্রাক নিয়ে বাগেরহাটের দিকে পালিয়ে যায়। স্থানীয়দের সহায়তায় টহল পুলিশ চারটি চোরাই গরু ও একটি পিকআপসহ দুই চোরকে আটক করেছে।

Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.