বাহাদুরাবাদ নৌ টার্মিনাল সংলগ্ন মাঠে মা ইলিশ সংরক্ষণ অভিযান উদ্বোধন
- সময়: ০২:৩৩:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ অক্টোবর ২০২৩
- / ৭৬

জামালপুর প্রতিনিধিঃ এ কে এম নুর আলম নয়ন
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদূর প্রসারি পরিকল্পনার কারণে বাংলাদেশ বর্তমানে ইলিশ উৎপাদনে প্রথম স্থানে অবস্থান করছে বলে মন্তব্য করেছেন পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সংসদ সদস্য আবুল কালাম আজাদ।
আজ দুপুরে জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার বাহাদুরাবাদ নৌ টার্মিনাল সংলগ্ন মাঠে মা ইলিশ সংরক্ষণ অভিযান উদ্বোধন উপলক্ষে আয়োজিত এক সচেতনতামূলক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
তিনি আরও বলেন, ইলিশের প্রজনন মৌসুমে ইলিশ আহরন ক্রয়-বিক্রয় ও পরিবহন নিষিদ্ধ থাকায় আইডি কার্ড ধারী নিবন্ধিত জেলেদের মাঝে বিভিন্ন সহায়তা প্রদান করা হচ্ছে। যা অতীতের কোন সরকার করেনি।
এসময় উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ সোলায়মান হোসেন,উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুন্নাহার শেফা, পৌরসভার মেয়র শেখ মোহাম্মদ নুরুন্নবী অপুসহ মৎস্য বিভাগের কর্মকর্তা,মৎস্য শিকারি ও চাষিরা এসময় উপস্থিত ছিলেন।














