বিএনপির নেতা দুলুর নামে সাইবার আইনে মামলা, প্রতিবাদে বিক্ষোভ মিছিল, সমাবেশ
- সময়: ০৪:৩০:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর ২০২৩
- / ৭০

আবির হোসেন সজল, লালমনিরহাটঃ
লালমনিরহাটে বঙ্গবন্ধুকে তাচ্ছিল্য করে বক্তব্য দেওয়ার অভিযোগে বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলুর নামে সাইবার নিরাপত্তা আইনে মামলা করেছে লালমনিরহাটের এক আইনজিবী। এরই প্রতিবাদ জানিয়ে মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে লালমনিরহাট জেলা বিএনপি।
মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) বিকেলে জেলা বিএনপি কার্যালয়ের সামন থেকে দুলুর নামে হওয়া সাইবার নিরাপত্তা আইনে মামলা প্রত্যাহার ও দেশব্যাপী বিএনপি নেতাকর্মীদের নামে হওয়া মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে একটি মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মিশনমোড় চত্বরে এসে শেষ। পরে সেখানে সরকারের কড়া সমালোচনা করে বিক্ষোভ সমাবেশ করেন। এসময় লালমনিরহাট জেলা বিএনপির সাধারণ সম্পাদক হাফিজুর রহমান বাবলা, সহ সভাপতি অ্যাডভোটেক রফিকুল ইসলাম, রোকন উদ্দিন বাবুল, যুগ্ম সাধারণ সম্পাদক একেএম মমিনুল হক সহ জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের প্রায় পাচ হাজার নেতাকর্মী বিস্তারিত ছিলেন।
গত শুক্রবা(৮ সেপ্টেম্বর) রাতে লালমনিরহাট সদর থানায় মামলা সাইবার নিরাপত্তা আইনে অ্যাডভোকেট মো. রকিবুল হাসান খান নামের এক আইনজীবী অভিযোগটি দায়ের করেন।
Discover more from জনসংযোগ
Subscribe to get the latest posts sent to your email.




















