৩৪ নর্থব্রক হলরোড সুত্রাপুর ঢাকা ১২:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

বিজয়-২৪ হলে ক্যান্টিন পরিচালককে মারধর, শিক্ষার্থীর সীট বাতিল

জনসংযোগ ডেস্ক
  • সময়: ১০:৪৭:০৯ পূর্বাহ্ন, বুধবার, ৮ অক্টোবর ২০২৫
  • / ১৯০
বিজয়-২৪ হলে ক্যান্টিন পরিচালককে মারধর, শিক্ষার্থীর সীট বাতিল

হাবিপ্রবি প্রতিনিধি:হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) বিজয়-২৪ হলে ক্যান্টিন পরিচালক মো. জহুরুল ইসলামকে মারধরের অভিযোগ উঠেছে সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের এক শিক্ষার্থীর বিরুদ্ধে।

‎বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যা আনুমানিক ৭:১৫ মিনিটে মো. জাহাঙ্গির আলম (১৮ ব্যাচ, বর্তমানে ২১ ব্যাচ) ক্যান্টিনে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে জহুরুল ইসলামের উপর শারীরিক হামলা চালান। ঘটনার সময় উপস্থিত শিক্ষার্থীরা বিষয়টি দ্রুত হল প্রশাসনকে অবহিত করেন।

‎ঘটনার পরপরই প্রক্টর, সহকারী প্রক্টর এবং সহকারী হল সুপার ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাৎক্ষণিক তদন্ত পরিচালনা করেন। প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে, হল প্রশাসন মো. জাহাঙ্গির আলমের নামে বরাদ্দকৃত সীট সাময়িকভাবে বাতিল করার সিদ্ধান্ত গ্রহণ করে।

‎হল সুপারের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, চূড়ান্ত সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত অভিযুক্ত শিক্ষার্থী যেন হলে অবস্থান করতে না পারেন, সে বিষয়ে সকল ছাত্রদের সহযোগিতা কামনা করা হয়েছে।

‎এ ঘটনায় ক্যাম্পাসজুড়ে শিক্ষার্থীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকে ক্যান্টিন কর্মীদের নিরাপত্তা ও সম্মান রক্ষায় প্রশাসনের আরও কঠোর পদক্ষেপের দাবি জানিয়েছেন।

‎কিছু শিক্ষার্থীরা বলছে, ঐ ছেলে মাদকাসক্ত ছিল।সাথে ইদানিং হলে নির্ভয়ে যেখানে সেখানে মাদক পান দিন দিন বেড়েই চলেছে।এই নিয়ে সাধারণ শিক্ষার্থীরা নিজেদের নিরাপত্তাহীনতার অভিযোগ তুলে বলেন,- আমরা মাদকাসক্ত দের চিন্হিত ও

‎দৃষ্টান্তমূলক শাস্তি চাই।এ ব্যাপারে বিশ্ববিদ্যালয় প্রসাশনের কাছে দাবি জানানো হয়।


Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.

জনপ্রিয় ট্যাগ :

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

নিউজটি শেয়ার করুন

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

banner

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

বিজয়-২৪ হলে ক্যান্টিন পরিচালককে মারধর, শিক্ষার্থীর সীট বাতিল

সময়: ১০:৪৭:০৯ পূর্বাহ্ন, বুধবার, ৮ অক্টোবর ২০২৫
বিজয়-২৪ হলে ক্যান্টিন পরিচালককে মারধর, শিক্ষার্থীর সীট বাতিলহাবিপ্রবি প্রতিনিধি:হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) বিজয়-২৪ হলে ক্যান্টিন পরিচালক মো. জহুরুল ইসলামকে মারধরের অভিযোগ উঠেছে সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের এক শিক্ষার্থীর বিরুদ্ধে। ‎বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যা আনুমানিক ৭:১৫ মিনিটে মো. জাহাঙ্গির আলম (১৮ ব্যাচ, বর্তমানে ২১ ব্যাচ) ক্যান্টিনে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে জহুরুল ইসলামের উপর শারীরিক হামলা চালান। ঘটনার সময় উপস্থিত শিক্ষার্থীরা বিষয়টি দ্রুত হল প্রশাসনকে অবহিত করেন। ‎ঘটনার পরপরই প্রক্টর, সহকারী প্রক্টর এবং সহকারী হল সুপার ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাৎক্ষণিক তদন্ত পরিচালনা করেন। প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে, হল প্রশাসন মো. জাহাঙ্গির আলমের নামে বরাদ্দকৃত সীট সাময়িকভাবে বাতিল করার সিদ্ধান্ত গ্রহণ করে। ‎হল সুপারের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, চূড়ান্ত সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত অভিযুক্ত শিক্ষার্থী যেন হলে অবস্থান করতে না পারেন, সে বিষয়ে সকল ছাত্রদের সহযোগিতা কামনা করা হয়েছে। ‎এ ঘটনায় ক্যাম্পাসজুড়ে শিক্ষার্থীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকে ক্যান্টিন কর্মীদের নিরাপত্তা ও সম্মান রক্ষায় প্রশাসনের আরও কঠোর পদক্ষেপের দাবি জানিয়েছেন। ‎কিছু শিক্ষার্থীরা বলছে, ঐ ছেলে মাদকাসক্ত ছিল।সাথে ইদানিং হলে নির্ভয়ে যেখানে সেখানে মাদক পান দিন দিন বেড়েই চলেছে।এই নিয়ে সাধারণ শিক্ষার্থীরা নিজেদের নিরাপত্তাহীনতার অভিযোগ তুলে বলেন,- আমরা মাদকাসক্ত দের চিন্হিত ও ‎দৃষ্টান্তমূলক শাস্তি চাই।এ ব্যাপারে বিশ্ববিদ্যালয় প্রসাশনের কাছে দাবি জানানো হয়।

Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.