বিয়ে করলেন পেসার খালেদ আহমেদ
- সময়: ০১:৫০:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জানুয়ারী ২০২৪
- / ৬৭

মো: আব্দুল্লাহ আনন্দ
বিয়ে সম্পন্ন করলেন ক্রিকেটার সৈয়দ খালেদ আহমেদ । ৩১ বছর বয়সী এই টাইগার পেসার বুধবার (১০ জানুয়ারি) বিকেলে নিজের অফিসিয়াল ফেসবুক পেজে এক পোস্টে বিয়ের বিষয়টি নিশ্চিত করেন।
ফেসবুক পেজে স্ত্রীর সঙ্গে তোলা একটি ছবি তুলে সংক্ষিপ্ত এক পোস্টে সৈয়দ খালেদ আহমেদ লেখেন, ‘আমি আনুষ্ঠানিকভাবে তার।’
২০১৮ সালে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজ দিয়ে অভিষেক হয় খালেদ আহমেদ। ২০২৩ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে ওয়ানডেতেও তার অভিষেক হয়। বাংলাদেশের হয়ে খালেদ আহমেদ ১২টি টেস্ট আর ২টি ওয়ানডে ম্যাচে অংশ নিয়ে ২৪ উইকেট শিকার করেন।
প্রথম শ্রেণির ক্রিকেটে ৫৪ ম্যাচে অংশ নিয়ে ১৩৩ উইকেট শিকার করেছেন খালেদ। লিস্ট ‘এ’ ক্রিকেটে ৫৩ ম্যাচে তার সংগ্রহ ৭৩ উইকেট। টি-টোয়েন্টিতে ৪৬ ম্যাচে খালেদের সংগ্রহ ৫৪ উইকেট।
আসন্ন বিপিএলে বরিশাল বুলসের হয়ে খেলবেন এই তাকরা পেসার। বিপিএলের আগেই বিয়ের আনুষ্ঠানিকতা সেরে নিলেন জাতীয় দলের এই তারকা পেসার
Discover more from জনসংযোগ
Subscribe to get the latest posts sent to your email.




















