নোটিশ :
বিশ্বনাথের শিমুলতলা মাদ্রাসায় প্রবাসী মনোহর আলীর দেড় লাখ টাকা অনুদান প্রদান
জনসংযোগ ডেস্ক
- সময়: ০৩:১৩:৪৬ অপরাহ্ন, বুধবার, ১৩ সেপ্টেম্বর ২০২৩
- / ৬২

ফারুক আহমদ,সিলেট জেলা প্রতিনিধিঃ
সিলেটের বিশ্বনাথ পৌর শহরের শিমুলতলা গ্রামস্থ ‘জামেয়া ইসলামিয়া হাজী আব্দুস সাত্তার মহিলা মাদ্রাসা’র উন্নয়ন কাজের জন্য দেড় লাখ টাকা অনুদান প্রদান করেছেন যুক্তরাজ্যস্থ শিশমহল রেষ্টুরেন্টের পরিচালক, মনোহর আলী ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের চেয়ারম্যান, বিশ্বনাথ পৌর শহরের নতুন বাজারস্থ আল-বুরাক শপিং সিটির ডাইরেক্টর মনোহর আলী।
মাদ্রাসা কর্তৃপক্ষের কাছে প্রবাসীর পক্ষ থেকে অনুদানের টাকা হস্তান্তর করে সিলেট-২ আসনের সংসদ সদস্য ও জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মোকাব্বির খানের এপিএস অসিত রঞ্জন দেব।
এসময় উপস্থিত ছিলেন বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপু, সংগঠক ফুলকাছ আলী, হেলাল মিয়া প্রমুখ নেতৃবৃন্দ।
Discover more from জনসংযোগ
Subscribe to get the latest posts sent to your email.
জনপ্রিয় ট্যাগ :














